1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি:-
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

নওগাঁর নিয়ামতপুরে মাদক বিরোধী অভিযানে ১৫০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর ) বেলা ১১টার দিকে উপজেলার চন্দননগর ইউনিয়নের বেগুনবাড়ি এলাকার জামে মসজিদের পাশ থেকে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মো. রেহেল রানা (২৬)। বাবার নাম মোহাম্মদ আশরাফুল ইসলাম। বাড়ি উপজেলার বেগুনবাড়ি গ্রামে।

থানা-পুলিশ সূত্রে জানা গেছে,  গোপন সংবাদের ভিত্তিতে নওগাঁ পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এর নির্দেশনায় এবং নিয়ামতপুর থানার ওসির নেতৃত্বে চন্দননগর ইউনিয়নের বেগুনবাড়ি এলাকায়  মাদকবিরোধী  বিশেষ অভিযান  পরিচালনা করা হয়। অভিযানে ১৫০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ একজনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানিয়েছে, রেহেল রানা দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদক বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করলে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়।

নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান, পিপিএম   বলেন, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। সেই মামলায় তাঁদের গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট