1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নিয়ামতপুরে ১দিনের ব্যবধানে ২ নারীর আত্মহত্যা নিয়ামতপুরে খোঁয়াড় বন্দী হচ্ছে বিলুপ্তির ‘খোঁয়াড়ে’ প্রতিমন্ত্রী আব্দুল বারীর সুস্থতা কামনায় বিএনপির দোয়া মাহফিল রৌমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে র‍্যালি ও আলোচনা সভা ধামইরহাটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত বরিশালে ডেঙ্গু প্রতিরোধে বরিশাল নগরীতে বিসিসির বিশেষ অভিযান বিজিবি’র অভিযানে আসামীবিহীন ভারতীয় কসমেটিকস উদ্ধার  নিয়ামতপুরে আন্ত:জেলা চোর চক্রের দুই গরুচোর গ্রেপ্তার নিয়ামতপুরে কাব ক্যাম্পুরীতে স্কাউটদের দক্ষ, সুনাগরিক ও দায়িত্বশীল হওয়ার প্রত্যয় পাবনায় ধর্ষণ ও হত্যা মামলার আসামি বিএনপি নেতাকে গুলি ও কুপিয়ে হত্যা

রৌমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে র‍্যালি ও আলোচনা সভা

রৌমারী উপজেলা প্রতিনিধি:-
  • প্রকাশিত: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’—এই প্রতিপাদ্যে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৬ উপলক্ষে কুড়িগ্রামের রৌমারীতে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের কনফারেন্স রুমে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসনের আয়োজনে এবং উপজেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর বাস্তবায়নে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল হাসান।

এ সময় বক্তব্য দেন রৌমারী উপজেলা বিএনপির আহ্বায়ক ও রৌমারী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, উপজেলা জামায়াতে ইসলামীর আমির হায়দার আলী, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হাই সরকার, বীর মুক্তিযোদ্ধা ও বন্দবের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের, যাদুরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরবেশ আলী।

এ ছাড়া অনুষ্ঠানে উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মাসুদ পারভেজ রুবেল, রৌমারী মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লিটন সরকার, সাংবাদিক সাহের আলীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করেন উপজেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও উপজেলা শিক্ষা অফিস, রৌমারী, কুড়িগ্রাম।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট