1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন

রায়পুরে তীব্র গরমে শিক্ষার্থীদের স্বস্তি: বিদ্যালয়ে ৮টি ফ্যান প্রদান

রায়পুর (লক্ষিপুর) প্রতিনিধি:-
  • প্রকাশিত: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
  • ৭৬ বার পড়া হয়েছে

লক্ষ্মীপুরের রায়পুরে তীব্র গরমে শিক্ষার্থীদের ভোগান্তি লাঘবে উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন। সম্প্রতি চরবংশী এস.এম আজিজিয়া উচ্চ বিদ্যালয়ে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে পরিদর্শনে গিয়ে শ্রেণিকক্ষে পর্যাপ্ত বৈদ্যুতিক পাখা না থাকায় শিক্ষার্থীদের কষ্টের বিষয়টি নজরে আসে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান কাউছারের।

পরিদর্শনকালে দেখা যায়, প্রচণ্ড গরমে শিক্ষার্থীরা স্বাভাবিকভাবে পাঠগ্রহণে ব্যাহত হচ্ছে। বিশেষ করে চলমান এসএসসি পরীক্ষার্থীরা গরমের কারণে পরীক্ষা দিতে গিয়ে চরম ভোগান্তির শিকার হচ্ছিল।

এ পরিস্থিতি বিবেচনায় নিয়ে তাৎক্ষণিকভাবে বিদ্যালয়টিতে ৮ (আট)টি বৈদ্যুতিক পাখা উপহার হিসেবে প্রদান করেন ইউএনও মেহেদী হাসান কাউছার।

এসময় সার্বিক সহযোগিতা করেন রায়পুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নিগার সুলতানা।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, শিক্ষার্থীদের জন্য মানসম্মত ও সহনীয় শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে তারা বদ্ধপরিকর। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট