1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন

লক্ষ্মীপুরে মেঘনায় নিখোঁজের ৩ দিন পর জেলের মরদেহ উদ্ধার

লক্ষ্মীপুর প্রতিনিধি:-
  • প্রকাশিত: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
  • ৭৩ বার পড়া হয়েছে

লক্ষ্মীপুরের কমলনগরে মেঘনা নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজের তিন দিন পর মো. শিপন (২২) নামে এক জেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৯ এপ্রিল) দুপুরে উপজেলার নাসিরগঞ্জ এলাকায় নদীতে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে নৌ-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

নিহত শিপন উপজেলার লরেন্স ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বাবুল মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৭ এপ্রিল সকালে বাগদা চিংড়ির পোনা সংগ্রহের জন্য নদীতে মইজাল ফেলে মাছ ধরছিলেন শিপন। এ সময় অসাবধানতাবশত তার পায়ে জালের রশি জড়িয়ে গেলে তীব্র স্রোতে তিনি তলিয়ে যান। ঘটনার পর স্থানীয় ডুবুরি দলসহ স্বজনরা তাকে অনেক খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাননি।

পরিবার সূত্রে জানা যায়, মাত্র ১৫ দিন আগে বিয়ে করেছিলেন শিপন। জীবিকার তাগিদে নদী থেকে বাগদা চিংড়ির পোনা সংগ্রহ করাই ছিল তার পেশা। তার এই অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এ বিষয়ে কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল আলম বলেন, নিখোঁজের তিন দিন পর শিপনের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট