1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
নিয়ামতপুরে বাড়ির বাইরে পড়েছিল যুবকের মরদেহ গলায় আঘাতের চিহ্ন বাকেরগঞ্জে ইউএনওর স্বেচ্ছাচারিতায় নাগরিক সেবাথেকে বঞ্চিত হচ্ছে জনগণ বিপদসীমার ১৩ সে. মি. ওপর দিয়ে বইছে তিস্তার পানি দেশের উন্নয়নে সাংবাদিকরা সামনে থেকে কাজ করে যাচ্ছে- এমপি মোস্তাফিজুর রহমান ধামইরহাটের সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের সিসি ক্যামেরা ভাংচুর ও মিথ্যা অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন চিলাহাটিতে অটিজম ও প্রতিবন্ধী বিদ্যালয়ের নাম ব্যবহার করে নতুন বিদ্যালয় চালু করার অভিযোগে সংবাদ সম্মেলন কালাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক কমিটি গঠন সভাপতি ডলার, সম্পাদক এস আই পাভেল ভূরুঙ্গামারীতে মাদকের বিরুদ্ধে দিনব্যাপী সাঁড়াশি অভিযান, ৪ কেজি গাঁজা উদ্ধার গ্রেপ্তার-১ টঙ্গীতে ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার কালাইয়ে জুলাই শহীদ রিতা আক্তারের কবর জিয়ারত করলেন প্রতিমন্ত্রী

নিয়ামতপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি:-
  • প্রকাশিত: রবিবার, ৩ মে, ২০২৬
  • ৩৯ বার পড়া হয়েছে

নওগাঁর নিয়ামতপুরে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩মে) সকাল ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ কংগ্রেসের আয়োজন করে।

২০২৫-২৬ অর্থবছরের রবি মৌসুমে ‘প্রোগ্রাম অন এগ্রিকালচার অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)’ প্রকল্পের আওতায় ও বিশ্ব ব্যাংক ও আইএফএডি- এর সহায়তায় এ পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কংগ্রেসের উদ্বোধন করেন নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. মুর্শিদা খাতুন। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রফিকুল ইসলাম।

এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল মামুন, অফিসার ইনচার্জ(ওসি) মাহবুবুর রহমান, পিপিএম প্রমুখ।

প্রধান অতিথি মোস্তাফিজুর রহমান কৃষিকে বহুমুখীকরণের ওপর গুরুত্বারোপ করে বলেন, টেকসই উন্নয়ন নিশ্চিত করতে আধুনিক ও প্রযুক্তিনির্ভর কৃষি ব্যবস্থার কোনো বিকল্প নেই।

এর আগে উপজেলা কৃষি সম্প্রসারন দপ্তরের সহযোগিতায় প্রধান অতিথি মোস্তাফিজুর রহমান কৃষি প্রণোদনা হিসেবে পেঁয়াজ সংরক্ষণ মেশিন বিতরণ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট