1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
শিরোনাম :
নিয়ামতপুরে ধান বিক্রি করতে না পেরে বিপাকে কৃষক ভোলাহাটে ছাত্র যুব গণজমায়েত ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত ধামইরহাটে দারুল ইসলাম বালিকা মডেল মাদ্রাসা উদ্যোগে দিনব্যাপী ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত  গাজীপুরের গজারি বনের জঙ্গল থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার ​৪০ বছরের শিক্ষকতার ইতি বিদায়বেলায় অশ্রুসজল বাক্যে যা বললেন প্রবীণ শিক্ষক ডাঃ অতিথি ও তার পরিবারের প্রতারণা; ভুক্তভোগীর আইনী পদক্ষেপ নিয়ামতপুরে ১০ কোটি টাকার মা ও শিশু কল্যাণ কেন্দ্রে নেই চিকিৎসক-ওষুধ, ব্যাহত চিকিৎসাসেবা নিয়ামতপুরে অগ্নিকাণ্ডে তুলার গোডাউন ভস্মীভূত কালাই বাইগনি ও হাটপুকুর বাজারে মামুনুর রশীদের নির্বাচনী লিফলেট বিতরণ জলঢাকায় খাস জমির ভিড়ে উধাও পৈত্রিক সম্পত্তি, প্রতিকার চেয়ে নবর উদ্দীনের আকুতি

দ্বিতীয় বিয়ের প্রলোভনে অসহায় নারীকে পরিত্যাগের অভিযোগ

রৌমারী উপজেলা প্রতিনিধি:-
  • প্রকাশিত: রবিবার, ১০ মে, ২০২৬
  • ৫৩ বার পড়া হয়েছে

কুড়িগ্রামের রৌমারী উপজেলার বাতার গ্রামের মৃত আমিনুল ইসলামের মেয়ে আনজু খাতুন (৩২) অভিযোগ করেছেন, একই গ্রামের মৃত সবের আলীর ছেলে আব্দুস সালাম (৫০) তাকে ভয়ভীতি ও নানা প্রলোভন দেখিয়ে দ্বিতীয় বিয়ে করেন। পরে মাত্র দুই মাস সংসার করার পর তাকে ফেলে রেখে চলে যান।

সরে জমিনে গিয়ে দেখা যায়, আনজু অত্যন্ত অসহায় অবস্থায় মানবেতর জীবনযাপন করছেন। অন্যের বাড়িতে একটি একচালা চাটাই ও পলিথিন দিয়ে তৈরি অস্থায়ী ঘরে বসবাস করছেন তিনি। সামান্য বৃষ্টিতেই ঘরের ভেতরে পানি ঢুকে পড়ে। দিনমজুরের কাজ না করলে অনেক সময় অনাহারেই দিন কাটাতে হয় তাকে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে আনজু স্থানীয় একটি ইটভাটায় শ্রমিক হিসেবে কাজ করে জীবিকা নির্বাহ করতেন। একই ইটভাটায় কাজ করতেন আব্দুস সালামও। কাজের সূত্রে পরিচয়ের পর বিভিন্ন সময়ে তাকে বিয়ের প্রস্তাব ও নানা আশ্বাস দেন সালাম। প্রথমে রাজি না হলেও স্থানীয় কয়েকজনের মধ্যস্থতায় নানা প্রতিশ্রুতি ও প্রলোভনের মাধ্যমে তাকে বিয়েতে সম্মত করানো হয় বলে অভিযোগ করেন ভুক্তভোগী।

আনজু খাতুন বলেন, “বিয়ের পর কিছুদিন সংসার করলেও পরে আমাকে অবহেলা করে ফেলে রেখে চলে যায়। এখন আমি চরম অনিশ্চয়তা ও নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছি।

এ ঘটনায় আনজুর আত্মীয় মো. শফিয়াল ফান্ডুকেও প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। বিষয়টি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
স্থানীয় সচেতন মহল ঘটনার সুষ্ঠু তদন্ত, ভুক্তভোগী নারীর নিরাপত্তা এবং ন্যায়বিচার নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট