1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
শিরোনাম :
নিয়ামতপুরে ধান বিক্রি করতে না পেরে বিপাকে কৃষক ভোলাহাটে ছাত্র যুব গণজমায়েত ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত ধামইরহাটে দারুল ইসলাম বালিকা মডেল মাদ্রাসা উদ্যোগে দিনব্যাপী ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত  গাজীপুরের গজারি বনের জঙ্গল থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার ​৪০ বছরের শিক্ষকতার ইতি বিদায়বেলায় অশ্রুসজল বাক্যে যা বললেন প্রবীণ শিক্ষক ডাঃ অতিথি ও তার পরিবারের প্রতারণা; ভুক্তভোগীর আইনী পদক্ষেপ নিয়ামতপুরে ১০ কোটি টাকার মা ও শিশু কল্যাণ কেন্দ্রে নেই চিকিৎসক-ওষুধ, ব্যাহত চিকিৎসাসেবা নিয়ামতপুরে অগ্নিকাণ্ডে তুলার গোডাউন ভস্মীভূত কালাই বাইগনি ও হাটপুকুর বাজারে মামুনুর রশীদের নির্বাচনী লিফলেট বিতরণ জলঢাকায় খাস জমির ভিড়ে উধাও পৈত্রিক সম্পত্তি, প্রতিকার চেয়ে নবর উদ্দীনের আকুতি

রৌমারীতে বিজিবির অভিযানে ভারতীয় মদসহ আটক-১

রৌমারী উপজেলা প্রতিনিধি:-
  • প্রকাশিত: শনিবার, ২ মে, ২০২৬
  • ৬০ বার পড়া হয়েছে

“মাদকের বিরুদ্ধে বিন্দুমাত্র ছাড় নয়”—এই কঠোর অবস্থানকে সামনে রেখে জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি) নিয়মিতভাবে মাদকবিরোধী অভিযান পরিচালনা করছে। ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান, বিজিওএম, পিএসসি-এর দিকনির্দেশনায় পৃথক দুটি অভিযানে ভারতীয় মদ উদ্ধার এবং একজনকে আটক করা হয়েছে।

প্রথম ঘটনায়, ০১ মে ২০২৬ তারিখ রাতে গোপন সংবাদের ভিত্তিতে খেয়ারচর বিওপি’র একটি টহল দল আলগারচর এলাকায় অভিযান চালায়। সীমান্ত পিলার ১০৭১/এমপি থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পরিচালিত এই অভিযানে আসামীবিহীন ২২ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মদ রৌমারী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে ধ্বংসের জন্য ব্যাটালিয়ন সদরে পাঠানোর প্রক্রিয়া চলছে।

দ্বিতীয় ঘটনায়, ০২ মে ২০২৬ তারিখ সকাল আনুমানিক ৮টা ৩০ মিনিটে বড়াইবাড়ী বিওপি’র একটি দল মাদারটিলা ব্রিজ এলাকায় অভিযান চালায়।সীমান্ত পিলার ১০৬৬/এমপি থেকে প্রায় ২ কিলোমিটার ভেতরে পরিচালিত এই অভিযানে ৩৬ বোতল ভারতীয় মদ, একটি মোটরসাইকেল, একটি মোবাইল ফোন, একটি সিমকার্ড এবং নগদ ৫০০ টাকাসহ মোঃ ইসমাইল ইসলাম (৩৬) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার চরগাবের গ্রামের বাসিন্দা।

আটক ব্যক্তি ও জব্দকৃত মালামাল রৌমারী থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।বিজিবির ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতির আলোকে মাদক ও চোরাচালান প্রতিরোধ এবং সীমান্ত নিরাপত্তা জোরদারে জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি) নিয়মিতভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট