1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশালে হারানো মোবাইল ফিরে পেয়ে খুশি মালিকরা, প্রশংসিত কাউনিয়া থানা পুলিশ ভূরুঙ্গামারীতে যৌথ অভিযানে ১৫ ফুটের গাঁজাগাছসহ মাদককারবারি গ্রেপ্তার গাজীপুরে গাড়ি চলবে বিনা হর্নে নীরব সড়ক গড়তে ডিসির নির্দেশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী এমপি “আন্না মিনজ” এর ধামইরহাট সফর সংরক্ষিত নারী আসনের এমপি আন্না মিনজ ধামইরহাটের ইউএনও এর সাথে মতবিনিময় মাদকের সঙ্গে আপোস নয় ভূরুঙ্গামারীতে কঠোর বার্তা এমপি আনোয়ারুল ইসলামের  প্লানটার ফ্যাসাইটিস রোগে আক্রান্ত সাংবাদিক তপন দাস, চিকিৎসার জন্য চায় আর্থিক সাহায্য বরিশালের দুই সাংবাদিককে লাঞ্ছিত, জোর করে মুচলেখা অভিযোগ  পাবনায় ট্রান্সফরমার চুরি চক্রের ৬ সদস্য গ্রেপ্তার অসুস্থ বিএমএসএস প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিবুর রহমানের সুস্থতা কামনায় সবার দোয়া প্রার্থনা

ধামইরহাটের আমাইতাড়া-রাঙামাটি সড়কের বেহাল দশা, জনদুর্ভোগ চরমে, পুনঃনির্মাণ দাবী

ধামইরহাট(নওগাঁ)প্রতিনিধি:-
  • প্রকাশিত: বুধবার, ৬ মে, ২০২৬
  • ৩৬ বার পড়া হয়েছে

ধামরহাট উপজেলা পরিষদের ১ কিঃমিঃ  পশ্চিমে আমাইতারা বাজার অবস্থিত। আমাইতাড়া হতে রাঙ্গামাটি ৬-৭ কিলোমিটার রাস্তা চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। গত ১ বছর ধরে রাস্তার বুকে ছোট-বড় অনেক গর্ত সৃষ্টি হয়েছে। আত্রাই নদীর বালি পরিবহনকারী গাড়িগুলো নিয়মিত চলাচল করে থাকে।

গাড়ি চলাচল অব্যাহত রাখতে রাস্তায় সৃষ্টি হওয়া গর্তে বালি মহালের ইজারাদার নিজেরাই ইট এবং বালি ফেলে গাড়ি চলাচলের উপযোগী করে রেখেছেন। তাতে অনেক কষ্টে ছোট-বড় যানবাহন চলাচল করলেও সাধারণ মানুষের কষ্ট ঘোচেনি। একটু বৃষ্টিতে রাস্তার বিভিন্ন জায়গায় পানি জমে বিরক্তিকর পরিস্থিতি সৃষ্টি হয়।

রাস্তার পাশে অবস্থিত রঘুনাথপুরে গ্রামের খাইরুল ইসলাম,আশরাফুল ইসলাম, উজ্জল হোসেন সহ স্থানীয় মানুষ ভারী যানবাহন চলাচলের উপযোগী করে এবং প্রশস্ত করে রাস্তা পুনঃনির্মাণের দাবী জানান। রাস্তার পাশাপাশি তারা ড্রেনেজ ব্যবস্থারও দাবি জানান।

তারা আরও বলেন, আত্রাই নদীর বালি মহল থেকে সরকার কোটি-কোটি টাকা রাজস্ব পেয়ে থাকে, যে বালি এই রাস্তা দিয়ে পরিবহন হয়। প্রতিদিন শত থেকে সহস্র যানবাহন এই রাস্তা দিয়ে চলাচল করে। অথচ সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই রাস্তা নির্মাণে উদাসীন। স্থানীয়রা দ্রুত টেকসই রাস্তা নির্মাণের দাবি জানান।

উপজেলা প্রকৌশলী আব্দুল হাকিম এর নিকট  রাস্তা বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ” এলজিইডির নিয়ম অনুযায়ী সর্বোচ্চ শক্তিশালী রাস্তা নির্মাণের জন্য প্রকল্প পাঠানো হয়েছে। জনস্বার্থে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট