1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
নিয়ামতপুরে ধান বিক্রি করতে না পেরে বিপাকে কৃষক ভোলাহাটে ছাত্র যুব গণজমায়েত ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত ধামইরহাটে দারুল ইসলাম বালিকা মডেল মাদ্রাসা উদ্যোগে দিনব্যাপী ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত  গাজীপুরের গজারি বনের জঙ্গল থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার ​৪০ বছরের শিক্ষকতার ইতি বিদায়বেলায় অশ্রুসজল বাক্যে যা বললেন প্রবীণ শিক্ষক ডাঃ অতিথি ও তার পরিবারের প্রতারণা; ভুক্তভোগীর আইনী পদক্ষেপ নিয়ামতপুরে ১০ কোটি টাকার মা ও শিশু কল্যাণ কেন্দ্রে নেই চিকিৎসক-ওষুধ, ব্যাহত চিকিৎসাসেবা নিয়ামতপুরে অগ্নিকাণ্ডে তুলার গোডাউন ভস্মীভূত কালাই বাইগনি ও হাটপুকুর বাজারে মামুনুর রশীদের নির্বাচনী লিফলেট বিতরণ জলঢাকায় খাস জমির ভিড়ে উধাও পৈত্রিক সম্পত্তি, প্রতিকার চেয়ে নবর উদ্দীনের আকুতি

রুঙ্গামারীতে ঝুকিয়া খাল পুনঃখনন কর্মসুচির উদ্বোধন করেন এমপি আনোয়ারুল ইসলাম 

ভূরুঙ্গামারি (কুড়িগ্রাম) প্রতিনিধি:-
  • প্রকাশিত: রবিবার, ১০ মে, ২০২৬
  • ৫২ বার পড়া হয়েছে

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বিএনপির নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি অনুযায়ী ঝুকিয়া খাল পুনঃখননের কাজ উদ্বোধন করা হয়েছে। রোববার (১০ মে) দুপুরে খাল পুনঃখনন কর্মসুচির উদ্বোধন করেন কুড়িগ্রাম-১ আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক আনোয়ারুল ইসলাম। সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার আমিনুল হক তারেকের সভাপতিত্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, কচাকাটা-ভূরুঙ্গামারী থানার সার্কেল এএসপি মুনতাসির মামুন, বিএনপির উপজেলা আহ্বায়ক কাজী আলাউদ্দিন মন্ডল, সদস্য সচিব প্রভাষক শহিদুল ইসলাম আকন্দ, উপজেলা বিএনপির যুগ্মআহ্বায়ক ও ইউপি চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ, যুগ্মআহ্বায়ক ইফতেখারুল ইসলাম শ্যামা , সিনিয়ার সদস্য কাজী নিজাম উদ্দিন ও জামায়াতের উপজেলা শূরা সদস্য  ফেরদৌস হোসেন, সহকারি সেক্রেটারি মিজানুর রহমান প্রমুখ। 

প্রায় ২ কিলোমিটার দৈর্ঘ বিশিষ্ট খাল খননসহ২টি বক্স কালভার্ট, ১টি কাঠের সেতু, উভয় তীরে বৃক্ষ রোপন ও পানি সেচ পাইপ বসানো হবে। প্রকল্পটির সর্বমোট ব্যয় ধরা হয়েছে ৫১লাখ ৫৩ হাজার ৯শত ৯৫ টাকা।

উপজেলার ভূরুঙ্গামারী সদর, পাথরডুবী ও তিলাই এই তিনটি ইউনিয়নের কোল ঘেষে বয়ে গেছে ঝুকিয়া খাল। স্থানীয়দের ভাষ‍্য  প্রকল্পটি স্বচ্ছতার সহিত বাস্তবায়ন হলে এলাকার কৃষি,মৎস্য চাষ, পানি সেচ ব্যবস্থার ব্যাপক উন্নয়ন হবে।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট