1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
বরিশালে হারানো মোবাইল ফিরে পেয়ে খুশি মালিকরা, প্রশংসিত কাউনিয়া থানা পুলিশ ভূরুঙ্গামারীতে যৌথ অভিযানে ১৫ ফুটের গাঁজাগাছসহ মাদককারবারি গ্রেপ্তার গাজীপুরে গাড়ি চলবে বিনা হর্নে নীরব সড়ক গড়তে ডিসির নির্দেশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী এমপি “আন্না মিনজ” এর ধামইরহাট সফর সংরক্ষিত নারী আসনের এমপি আন্না মিনজ ধামইরহাটের ইউএনও এর সাথে মতবিনিময় মাদকের সঙ্গে আপোস নয় ভূরুঙ্গামারীতে কঠোর বার্তা এমপি আনোয়ারুল ইসলামের  প্লানটার ফ্যাসাইটিস রোগে আক্রান্ত সাংবাদিক তপন দাস, চিকিৎসার জন্য চায় আর্থিক সাহায্য বরিশালের দুই সাংবাদিককে লাঞ্ছিত, জোর করে মুচলেখা অভিযোগ  পাবনায় ট্রান্সফরমার চুরি চক্রের ৬ সদস্য গ্রেপ্তার অসুস্থ বিএমএসএস প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিবুর রহমানের সুস্থতা কামনায় সবার দোয়া প্রার্থনা

নিয়ামতপুরে পৃথক স্থানে বজ্রপাতে দুইজনের মৃত্যু

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি:-
  • প্রকাশিত: বুধবার, ৬ মে, ২০২৬
  • ৩৮ বার পড়া হয়েছে

নওগাঁর নিয়ামতপুর উপজেলায় পৃথক স্থানে বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে। বুধবার (৬ মে) দুপুর একটার দিকে উপজেলার হাজিনগর ইউনিয়নের খোর্দ্দচাম্পা মাঠে ও বিকেল তিনটার দিকে চন্দননগর ইউনিয়নের রামনগর মাঠে এ বজ্রপাতের ঘটনা ঘটে।

নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান, পিপিএম ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. এনামুল হক বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

খোর্দ্দচাম্পা মাঠে মারা যাওয়া ব্যক্তির নাম মো. রফিকুল ইসলাম (৬০)। বাবার নাম মো. আফসার। বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার
খাসের হাট ঊঠাপাড়া বলে জানা গেছে। তিনি নিয়ামতপুরে ধান কাটতে এসেছিলেন।
অন্যদিকে রামনগর মাঠে মারা যাওয়া যুবকের নাম অনুকুল চন্দ্র মহন্ত (২৫)। বাবার নাম প্রদীপ মহন্ত(পাতু)। বাড়ি রামনগর গ্রামে।

হাজিনগর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ময়নুর রহমান জানান, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার একটি ধানকাটা শ্রমিক দল খোর্দ্দচাম্পা এলাকায় জিনা ধান কাটতে এসেছিল। তাঁরা খোর্দ্দচাম্পা মাঠে ধান কাটছিল। দুপুর একটার দিকে হঠাৎ করে ওই দলের সদস্য রফিকুল ইসলামের শরীরে বজ্রপাত হয়। পরে অন্য শ্রমিকেরা তাঁকে উদ্ধার করে।

চন্দননগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য
ময়নুল ইসলাম জানান, অনুকুল চন্দ্র মহন্ত রামনগর মাঠে ধান আনতে গিয়েছিলেন। ধান নিয়ে বাড়িতে আসার সময় আকস্মিক তাঁর শরীরে বজ্রপাত হয়। সেখানেই তিনি মারা যান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট