1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
রৌমারীতে সমাজকল্যাণ সমিতির জমিতে ড্রেজার বসিয়ে বালু উত্তোলনের অভিযোগ ধর্ম যার যার, দেশটা সবার- পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী জলঢাকায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা ​রৌমারীতে ৩৫ বিজিবি’র অভিযানে ভারতীয় ইয়াবা উদ্ধার জয়পুরহাটে অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে প্রতিমন্ত্রীর গাড়ি খাদে নীলফামারীতে সাপের কামড়ে নিহত এক যুবক ধামইরহাটে ভ্রাম্যমাণ আদালতে মাদক গ্রহণকারীকে ১ মাসের কারাদণ্ড নিয়ামতপুরে বাড়ির আঙিনায় গাঁজার চাষ, গ্রেপ্তার ১ ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেের সামনেই ড্রেন থেকে নবজাতক শিশুর মৃত্যু দেহ উদ্ধার  ধামইরহাটে ধারালো হাসুয়ার কোপে এক যুবকের মৃত্যু  

শিশু জুনায়েদের নামাজ শেষে বাড়ি ফেরা হলোনা 

নিয়ামতপুর(নওগাঁ)প্রতিনিধি:-
  • প্রকাশিত: শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
  • ১১৯ বার পড়া হয়েছে

জুমার নামাজ শেষে সাইকেল চড়ে বাড়ি ফিরছিল শিশু জুনায়েদ। বাড়ি ফেরা হয়নি তাঁর। ঘাতক ট্রাক্টর কেড়ে নিয়েছে তাঁর প্রাণ। ঘটনাটি ঘটেছে নওগাঁর নিয়ামতপুর উপজেলার পাঁড়ইল ইউনিয়নে উমরইল গ্রামে। শুক্রবার (২১ নভেম্বর)  দুপুর পৌনে দুইটার দিকে উমরইল-সোগুনা আঞ্চলিক সড়কে এ সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহত জুনায়েদ (৭) পিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল। বাবার নাম মো. সুমন আলী। বাড়ি উপজেলার উমরইল গ্রামে।

অল্প বয়সে এভাবে প্রাণ চলে যাওয়ায় পরিবারে চলছে নিদারুণ শোক ও কান্না। পুরো এলাকাজুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া।

স্থানীয় সূত্রে জানা গেছে, জুনায়েদ স্থানীয় মসজিদে জুমার নামাজ পড়তে গিয়েছিল। নামাজ পড়া শেষে  সাইকেল চড়ে বন্ধুদের সঙ্গে বাড়ি ফিরছিল। পথিমধ্যে একটি ট্রাক্টর তাকে চাপা দেয়।  ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায় জুনায়েদ।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পাঁড়ইল ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ মুক্তারুল ইসলাম।

নিয়ামতপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, দূর্ঘটনার বিষয়ে এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট