1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
রৌমারীতে সমাজকল্যাণ সমিতির জমিতে ড্রেজার বসিয়ে বালু উত্তোলনের অভিযোগ ধর্ম যার যার, দেশটা সবার- পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী জলঢাকায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা ​রৌমারীতে ৩৫ বিজিবি’র অভিযানে ভারতীয় ইয়াবা উদ্ধার জয়পুরহাটে অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে প্রতিমন্ত্রীর গাড়ি খাদে নীলফামারীতে সাপের কামড়ে নিহত এক যুবক ধামইরহাটে ভ্রাম্যমাণ আদালতে মাদক গ্রহণকারীকে ১ মাসের কারাদণ্ড নিয়ামতপুরে বাড়ির আঙিনায় গাঁজার চাষ, গ্রেপ্তার ১ ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেের সামনেই ড্রেন থেকে নবজাতক শিশুর মৃত্যু দেহ উদ্ধার  ধামইরহাটে ধারালো হাসুয়ার কোপে এক যুবকের মৃত্যু  

গাজীপুরের কাশিমপুরে সেনাবাহিনীর অভিযানে ৮,৩০০ পিস ইয়াবাসহ দুই ব্যবসায়ী আটক

গাজীপুর প্রতিনিধি:
  • প্রকাশিত: সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
  • ২১১ বার পড়া হয়েছে

গাজীপুরের কাশিমপুরে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে মৌচাক আর্মি ক্যাম্পের টহল টিম। শুক্রবার (২৩ নভেম্বর ২০২৫) রাত আনুমানিক ১১টা ৪৫ মিনিটে কাশিমপুর থানার এনায়েতপুর এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

আর্মি টহল টিম সন্দেহজনকভাবে চলাফেরা করা এক মাদকাসক্ত ব্যক্তিকে থামিয়ে জিজ্ঞাসাবাদ করলে তিনি স্থানীয় মাদক সরবরাহকারী ও চক্রের অবস্থান সম্পর্কে তথ্য প্রদান করেন।

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রথমে কাশিমপুরের কুখ্যাত ইয়াবা ডিলার আরিফ হোসেন ওরফে কসাই আরিফ এর মাদকের আড্ডায় অভিযান চালানো হয়। এ সময় সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে মোঃ রুবেল আলম (৪০) নামে এক সহযোগীকে আটক করা হয়। তার কাছ থেকে ৫,৯৯৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পরবর্তীতে রুবেলের দেওয়া তথ্য অনুযায়ী একই এলাকার আরেক মাদক ব্যবসায়ী মোঃ রাজু আহমেদ (৩২)-কে আটক করে টহল টিম। তার কাছ থেকে ২,৩০৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

মোট ৮,৩০০ পিস ইয়াবা উদ্ধারসহ দুইজনকে আটক করা হয়। অভিযানে নেতৃত্ব দেন মৌচাক আর্মি ক্যাম্পের কর্মকর্তা মেজর ইব্রাহীম আব্দুল্লাহ আসাদ।

আটক ব্যক্তিরা এবং উদ্ধারকৃত ইয়াবা পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কাশিমপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট