1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
রৌমারীতে সমাজকল্যাণ সমিতির জমিতে ড্রেজার বসিয়ে বালু উত্তোলনের অভিযোগ ধর্ম যার যার, দেশটা সবার- পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী জলঢাকায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা ​রৌমারীতে ৩৫ বিজিবি’র অভিযানে ভারতীয় ইয়াবা উদ্ধার জয়পুরহাটে অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে প্রতিমন্ত্রীর গাড়ি খাদে নীলফামারীতে সাপের কামড়ে নিহত এক যুবক ধামইরহাটে ভ্রাম্যমাণ আদালতে মাদক গ্রহণকারীকে ১ মাসের কারাদণ্ড নিয়ামতপুরে বাড়ির আঙিনায় গাঁজার চাষ, গ্রেপ্তার ১ ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেের সামনেই ড্রেন থেকে নবজাতক শিশুর মৃত্যু দেহ উদ্ধার  ধামইরহাটে ধারালো হাসুয়ার কোপে এক যুবকের মৃত্যু  

ধামইরহাটে ডিবির অভিযান-পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মিজানুর সহ আটক-৪

ধামইরহাট(নওগাঁ)প্রতিনিধি:-
  • প্রকাশিত: শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫
  • ১১৯ বার পড়া হয়েছে

ধামইরহাট উপজেলায় নওগাঁ জেলা গোয়েন্দা পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান সহ ৪ জনকে আটক করেছে ডিবি পুলিশ। 

২৭ নভেম্বর বৃহস্পতিবার গভির রাতে উপজেলার পৌর সদরে একটি মদের ভাটিতে (আড্ডায়)এই অভিযান পরিচালনা করে ডিবি পুলিশ।

জেলা গোয়েন্দা শাখা পুলিশ সুত্র জানায়, ধামইরহাট পৌর এলাকার আমাইতাড়া বাজারস্থ শিকদার মার্কেটের একটি ঘরে বিদেশী মদ সেবনের আড্ডা চলছে।

এমন গোপন সংবাদের প্রেক্ষিতে ডিবির এস.আই আমিরুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স অভিযান চালায়।

এ সময় ৩ বোতল বিদেশী মদ (ব্লেন্ডার্স প্রাইড ও মাস্টার ব্লেন্ডার্স সিগনেচার হুইসকি) সহ ধামইরহাট পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আমাইতাড়া গ্রামের আলহাজ নুরুল ইসলামের ছেলে মিজানুর রহমান (৩৯), বিহারীনগর গ্রামের  মৃত মোজাফফর রহমানের ছেলে মাজেদুর রহমান (৪২),কাজল গ্রামের শরীফ উদ্দিনের ছেলে রুহুল আমিন (৩২) ও  শ্রমিক সংগঠনের নেতা উত্তর চকযদু গ্রামের মৃত জাহিদুল হকের ছেলে মেহেদী হাসান (৩৫) কে আটক করে। ২৮ নভেম্বর ধামইরহাট থানায় ডিবি’র এস/আই আমিরুল ইসলাম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করেন। মামলা নং-২১, তারিখ- ২৮/১১/২৫ইং।

ধামইরহাট পৌর বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম জানান, ঘটনার বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমেই জেনেছি- যা অত্যন্ত লজ্জাজনক, আমরা সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের জন্য বিষয়টি জেলা বিএনপিকে অবগত করেছি।’

জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. মামুনুর রহমান রিপন বলেন, ‘ আমি ঢাকায় অবস্থান করায় বিষয়টি এখনো জানতে পারিনি বা আমাকে কেউ অবগত করেনি, তবে ঘটনার সত্যতা নিশ্চিত হলে পৌর বিএনপি নেতা মিজানুর রহমানের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট