1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
রৌমারীতে সমাজকল্যাণ সমিতির জমিতে ড্রেজার বসিয়ে বালু উত্তোলনের অভিযোগ ধর্ম যার যার, দেশটা সবার- পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী জলঢাকায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা ​রৌমারীতে ৩৫ বিজিবি’র অভিযানে ভারতীয় ইয়াবা উদ্ধার জয়পুরহাটে অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে প্রতিমন্ত্রীর গাড়ি খাদে নীলফামারীতে সাপের কামড়ে নিহত এক যুবক ধামইরহাটে ভ্রাম্যমাণ আদালতে মাদক গ্রহণকারীকে ১ মাসের কারাদণ্ড নিয়ামতপুরে বাড়ির আঙিনায় গাঁজার চাষ, গ্রেপ্তার ১ ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেের সামনেই ড্রেন থেকে নবজাতক শিশুর মৃত্যু দেহ উদ্ধার  ধামইরহাটে ধারালো হাসুয়ার কোপে এক যুবকের মৃত্যু  

নিয়ামতপুরে উপজেলা প্রশাসন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

নিয়ামতপুর(নওগাঁ)প্রতিনিধি:-
  • প্রকাশিত: বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ১৩০ বার পড়া হয়েছে

নওগাঁর নিয়ামতপুরে উপজেলা প্রশাসন ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে । ইউনিয়ন ভিত্তিক এ টুর্নামেন্টের আয়োজন করে নিয়ামতপুর উপজেলা প্রশাসন।

বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে নিয়ামতপুর সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় ।

ফাইনাল খেলায় নিয়ামতপুর সদর ইউনিয়ন প্রতিদ্বন্দ্বিতা করে ভাবিচা ইউনিয়নের। জাঁকজমকপূর্ণ এ ফাইনাল খেলা দেখতে দর্শকের উপচে পড়া ভীড় ছিল চোখে পড়ার মতো। নির্ধারিত সময়ের খেলায় কোন দল গোল না পেলে খেলা গড়ায় ট্রাইব্রেকারে। ট্রাইব্রেকারে ভাবিচা ইউনিয়ন ৪-২ গোলে নিয়ামতপুর সদর ইউনিয়নকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

ফাইনাল খেলার উদ্বোধন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুর্শিদা খাতুন।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম, কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, খেলাধুলা মানসিক বিকাশে সহায়তা করে। শারীরিক সুস্থতা ও মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই বলে জানান তিনি।
পরে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের মাঝে ট্রফি ও প্রাইজমানি তুলে দেন অতিথিরা।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট