1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
রৌমারীতে সমাজকল্যাণ সমিতির জমিতে ড্রেজার বসিয়ে বালু উত্তোলনের অভিযোগ ধর্ম যার যার, দেশটা সবার- পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী জলঢাকায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা ​রৌমারীতে ৩৫ বিজিবি’র অভিযানে ভারতীয় ইয়াবা উদ্ধার জয়পুরহাটে অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে প্রতিমন্ত্রীর গাড়ি খাদে নীলফামারীতে সাপের কামড়ে নিহত এক যুবক ধামইরহাটে ভ্রাম্যমাণ আদালতে মাদক গ্রহণকারীকে ১ মাসের কারাদণ্ড নিয়ামতপুরে বাড়ির আঙিনায় গাঁজার চাষ, গ্রেপ্তার ১ ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেের সামনেই ড্রেন থেকে নবজাতক শিশুর মৃত্যু দেহ উদ্ধার  ধামইরহাটে ধারালো হাসুয়ার কোপে এক যুবকের মৃত্যু  

নিয়ামতপুরে ঐতিহ্যবাহী ঘোড়ারদৌড় দেখতে হাজারো মানুষের ঢল

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি:-
  • প্রকাশিত: রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ১২১ বার পড়া হয়েছে

হেমন্তের শেষে মাঠ থেকে কেটে নেওয়া হয়েছে ধান। সেই ফাঁকা মাঠের মধ্যে কয়েক হাজার দর্শকের ভিড়। দৃষ্টি সবার মাঠের মাঝখানে। সেখানে চিহ্নিত করে দেওয়া স্থানের মধ্য দিয়ে প্রাণপণে ছুটছে ঘোড়া। উপস্থিত দর্শকদের হর্ষধ্বনি ও করতালিতে মুখর হয়ে উঠছে চারপাশ।

নওগাঁ নিয়ামতপুর উপজেলার দ্বারাজপুর গ্রামের ফসলি জমির মাঠে অনুষ্ঠিত ঘোড়দৌড় প্রতিযোগিতার দৃশ্য এটি। আজ রোববার বেলা ১২টায় দ্বারাজপুর গ্রামবাসীর উদ্যােগে এ ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় নওগাঁর বিভিন্ন উপজেলা এবং পার্শ্ববর্তী বগুড়া, চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন এলাকা থেকে ৮০টি ঘোড়া প্রতিযোগিতায় অংশ নেয়।

বেলা ১২টায় ঘোড়দৌড় প্রতিযোগিতা শুরু হয়। এর আগে বিভিন্ন এলাকা ও আশপাশের গ্রাম থেকে মাঠে আসতে শুরু করেন স্থানীয় দর্শকেরা। প্রতিযোগিতা শেষ হয় বিকেল পাঁচটায়।

প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনের নওগাঁ-১ (নিয়ামতপুর, পোরশা ও সাপাহার) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান।

প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ- সভাপতি ইসাহাক আলী সরকার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শফিউল্লাহ সোনার, সহ কোষাধ্যক্ষ গোলাম মোরশেদ ; শ্রীমন্তপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জিয়ান উদ্দিন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক  কাওসারুল ইসলাম রতন প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন নিয়ামতপুর উপজেলা জিয়া সাইবার ফোর্সের সাধারণ সম্পাদক মো. মিলন রেজা। অতিথিরা প্রতিযোগিতায় তিন গ্রুপের নয়জন বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট