1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
রৌমারীতে সমাজকল্যাণ সমিতির জমিতে ড্রেজার বসিয়ে বালু উত্তোলনের অভিযোগ ধর্ম যার যার, দেশটা সবার- পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী জলঢাকায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা ​রৌমারীতে ৩৫ বিজিবি’র অভিযানে ভারতীয় ইয়াবা উদ্ধার জয়পুরহাটে অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে প্রতিমন্ত্রীর গাড়ি খাদে নীলফামারীতে সাপের কামড়ে নিহত এক যুবক ধামইরহাটে ভ্রাম্যমাণ আদালতে মাদক গ্রহণকারীকে ১ মাসের কারাদণ্ড নিয়ামতপুরে বাড়ির আঙিনায় গাঁজার চাষ, গ্রেপ্তার ১ ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেের সামনেই ড্রেন থেকে নবজাতক শিশুর মৃত্যু দেহ উদ্ধার  ধামইরহাটে ধারালো হাসুয়ার কোপে এক যুবকের মৃত্যু  

নিয়ামতপুরে ঘাসফুলের আয়োজনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি:-
  • প্রকাশিত: রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ৯৯ বার পড়া হয়েছে

নওগাঁর নিয়ামতপুরে ঘাসফুল সমৃদ্ধি কর্মসূচির আওতায় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।রবিবার (১৪ ডিসেম্বর) ভাবিচা ফুটবল মাঠে ভাবিচা ইউনিয়নের ৯ টি ওয়ার্ড থেকে বিভিন্ন শ্রেণির শিশু শিক্ষার্থী, যুবক-যুবতী ও প্রবীণরা ৪০ টি গ্রামীণ খেলায় অংশগ্রহণ করে। আনন্দঘন পরিবেশে দিনভর খেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পর বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘাসফুলের (এনজিও) সহকারী পরিচালক কে এম জি রাব্বানী বসুনিয়া, ভাবিচা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মামুনুর রশিদ মিঞা, জোনাল ম্যানেজার আনোয়ার হোসেনসহ ভাবিচা ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ।

ক্রীড়া প্রতিযোগিতায় সভাপতিত্ব করেন প্রবীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচির আব্দুল হামিদ। খেলায় তত্বাবধান করেন উপজেলা সমন্বয়কারী কহিনুর ইসলাম, শহিদুল ইসলাম এবং ঘাসফুলের অন্যান্য সদস্যবৃন্দ।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে কে এম জি রাব্বানী বসুনিয়া বলেন, শিশু, কিশোর ও প্রবীণদের খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে বিনোদন ও শিক্ষার চর্চাকে গুরুত্ব দেওয়া হয়েছে। এ ধরনের আয়োজন ভবিষ্যতেও আয়োজন করা হবে জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট