1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
শিরোনাম :
রৌমারীতে সমাজকল্যাণ সমিতির জমিতে ড্রেজার বসিয়ে বালু উত্তোলনের অভিযোগ ধর্ম যার যার, দেশটা সবার- পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী জলঢাকায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা ​রৌমারীতে ৩৫ বিজিবি’র অভিযানে ভারতীয় ইয়াবা উদ্ধার জয়পুরহাটে অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে প্রতিমন্ত্রীর গাড়ি খাদে নীলফামারীতে সাপের কামড়ে নিহত এক যুবক ধামইরহাটে ভ্রাম্যমাণ আদালতে মাদক গ্রহণকারীকে ১ মাসের কারাদণ্ড নিয়ামতপুরে বাড়ির আঙিনায় গাঁজার চাষ, গ্রেপ্তার ১ ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেের সামনেই ড্রেন থেকে নবজাতক শিশুর মৃত্যু দেহ উদ্ধার  ধামইরহাটে ধারালো হাসুয়ার কোপে এক যুবকের মৃত্যু  

নীলফামারী-০১ আসনে ধানের শীষের প্রার্থী ঘোষণার দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

নীলফামারী প্রতিনিধি:-
  • প্রকাশিত: শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫
  • ১২৪ বার পড়া হয়েছে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী-০১ (ডোমার–ডিমলা) আসনে ধানের শীষের প্রার্থী ঘোষণার দাবিতে বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে ডোমার ও ডিমলা উপজেলা। জোটের প্রার্থী হিসেবে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দীকে বাদ দিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ভাগ্নে প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিনকে প্রার্থী ঘোষণার দাবিতে টানা কর্মসূচি পালন করছেন তারা।

শুক্রবার (২৬ ডিসেম্বর) দিনব্যাপী তুহিনের জন্মস্থান ডোমার উপজেলায় একাধিক কর্মসূচি পালন করা হয়। সন্ধ্যার পর স্থানীয় রেলগেট মোড় থেকে একটি মশাল মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাটার মোড়ে গিয়ে বিক্ষোভ সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তব্য দেন ডোমার উপজেলা বিএনপির সাবেক সভাপতি রিয়াজুল ইসলাম কালু, সাধারণ সম্পাদক আখতারুজ্জামান সুমন, ডোমার পৌর বিএনপির সভাপতি আনিছুর রহমান, সাধারণ সম্পাদক মোজাফফর আলী, বিএনপি নেতা মাসুদ বিন আমিন সুমনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

এছাড়া একই দিন বিকেলে ডোমারের গোমনাতি বাজারে সড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেন ধানের শীষের কর্মী-সমর্থকরা। এতে বক্তব্য দেন ডোমার উপজেলা কৃষক দলের সভাপতি আফজাল হোসেন চৌধুরী হিরু, গোমনাতি ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ইদ্রিস আলী চৌধুরী লেবুসহ স্থানীয় নেতারা।

বক্তারা বলেন, নীলফামারী-০১ আসনে জোটের প্রার্থী চাপিয়ে দেওয়া হলে বিএনপি একটি নিশ্চিত বিজয়ের আসন হারাবে। রাজনৈতিক বাস্তবতা ও জনমত উপেক্ষা করে নেওয়া এমন সিদ্ধান্ত আত্মঘাতী হবে।

তাদের দাবি, ডোমার–ডিমলা আসনে প্রকৌশলী তুহিন একজন জনপ্রিয় ও পরীক্ষিত নেতা। ধানের শীষের বিজয় নিশ্চিত করতে তাঁর কোনো বিকল্প নেই।
তারা আরও বলেন, তুহিনকে মনোনয়ন না দিলে মাঠপর্যায়ে নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ আরও তীব্র হবে, যা নির্বাচনে নেতিবাচক প্রভাব ফেলবে। দ্রুত সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য কেন্দ্রীয় বিএনপির প্রতি জোর আহ্বান জানান বক্তারা। অন্যথায় জোট প্রার্থী বয়কটের কর্মসূচি আরও জোরদার করার হুঁশিয়ারি দেন তারা।

উল্লেখ্য, গত ২৩ ডিসেম্বর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নীলফামারী-০১ আসনে বিএনপি নেতৃত্বাধীন জোটের প্রার্থী হিসেবে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দীর নাম ঘোষণা করেন।
প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ভাগ্নে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের খালাতো ভাই। তিনি নীলফামারী-০১ আসন থেকে ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন এবং জেলা বিএনপির সভাপতির দায়িত্বও পালন করেছেন। দীর্ঘদিন ধরে তিনি এই আসনে ব্যাপক গণসংযোগ চালিয়ে আসছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট