1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
শিরোনাম :
রৌমারীতে সমাজকল্যাণ সমিতির জমিতে ড্রেজার বসিয়ে বালু উত্তোলনের অভিযোগ ধর্ম যার যার, দেশটা সবার- পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী জলঢাকায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা ​রৌমারীতে ৩৫ বিজিবি’র অভিযানে ভারতীয় ইয়াবা উদ্ধার জয়পুরহাটে অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে প্রতিমন্ত্রীর গাড়ি খাদে নীলফামারীতে সাপের কামড়ে নিহত এক যুবক ধামইরহাটে ভ্রাম্যমাণ আদালতে মাদক গ্রহণকারীকে ১ মাসের কারাদণ্ড নিয়ামতপুরে বাড়ির আঙিনায় গাঁজার চাষ, গ্রেপ্তার ১ ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেের সামনেই ড্রেন থেকে নবজাতক শিশুর মৃত্যু দেহ উদ্ধার  ধামইরহাটে ধারালো হাসুয়ার কোপে এক যুবকের মৃত্যু  

উত্তরবঙ্গকে কৃষিশিল্পের রাজধানী গড়ে তোলার ঘোষণা জামায়াত আমিরের

ভূরুঙ্গামারি (কুড়িগ্রাম) প্রতিনিধি:-
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৯৫ বার পড়া হয়েছে

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, উত্তরবঙ্গকে কৃষিশিল্পের রাজধানীতে রূপান্তর করা হলে দেশের প্রতিটি মানুষের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। কৃষিভিত্তিক শিল্পায়নের মাধ্যমে যুবক-যুবতী, নারীসহ সব শ্রেণির মানুষ কাজে যুক্ত হবে এবং বেকারত্ব দূর হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বুধবার (৪ ফেব্রুয়ারি) কুড়িগ্রামে অনুষ্ঠিত এক নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, দেশের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হলে কৃষির উন্নয়নের কোনো বিকল্প নেই। শুধু প্রচলিত কৃষিকাজেই সীমাবদ্ধ না থেকে কৃষিভিত্তিক শিল্প স্থাপন করলে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি হবে। তিনি আরও বলেন, উত্তরবঙ্গ শুধু খাদ্য উৎপাদনের অঞ্চল নয়—এই অঞ্চল থেকেই ভবিষ্যতে জাতীয় পর্যায়ের নেতৃত্বও গড়ে উঠবে।

কুড়িগ্রামের নদীভাঙন প্রসঙ্গে জামায়াত আমির বলেন, জেলার তিনটি প্রধান নদী বছরের পর বছর ধরে এখানকার মানুষের দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। বর্ষা এলেই হাজারো মানুষ আতঙ্কে দিন কাটায়। নদীভাঙন রোধে বরাদ্দকৃত অর্থ সঠিকভাবে ব্যবহার না হওয়ার অভিযোগ তুলে তিনি বলেন, এসব অর্থ লুটপাট ও বিদেশে পাচার করা হয়েছে।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, জামায়াতে ইসলামী রাষ্ট্রক্ষমতায় গেলে এসব অনিয়মের পূর্ণ তদন্ত করা হবে এবং দায়ীদের জবাবদিহির আওতায় আনা হবে।

কুড়িগ্রামকে দেশের সবচেয়ে বঞ্চিত জেলা হিসেবে উল্লেখ করে ডা. শফিকুর রহমান বলেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে উন্নয়নের সূচনা হবে এই কুড়িগ্রাম থেকেই। অবহেলিত এই জনপদের মানুষের জীবনমান উন্নয়নই হবে তাদের সরকারের অন্যতম অগ্রাধিকার।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট