1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
শিরোনাম :
রৌমারীতে সমাজকল্যাণ সমিতির জমিতে ড্রেজার বসিয়ে বালু উত্তোলনের অভিযোগ ধর্ম যার যার, দেশটা সবার- পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী জলঢাকায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা ​রৌমারীতে ৩৫ বিজিবি’র অভিযানে ভারতীয় ইয়াবা উদ্ধার জয়পুরহাটে অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে প্রতিমন্ত্রীর গাড়ি খাদে নীলফামারীতে সাপের কামড়ে নিহত এক যুবক ধামইরহাটে ভ্রাম্যমাণ আদালতে মাদক গ্রহণকারীকে ১ মাসের কারাদণ্ড নিয়ামতপুরে বাড়ির আঙিনায় গাঁজার চাষ, গ্রেপ্তার ১ ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেের সামনেই ড্রেন থেকে নবজাতক শিশুর মৃত্যু দেহ উদ্ধার  ধামইরহাটে ধারালো হাসুয়ার কোপে এক যুবকের মৃত্যু  

ঝালকাঠি ১ আসনের হাস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মঈন ফিরোজীর মিছিল

কাঠালিয়া(ঝালকাঠি) প্রতিনিধি:-
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১০৪ বার পড়া হয়েছে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচারণায় ঝালকাঠি–১ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যরিস্টার মঈন আলম ফিরোজী হাস প্রতীকে ভোট প্রার্থনা করে ব্যাপক মিছিল মিটিং ব্যস্ত সময় পার করছে।

নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে, সারাদেশের মতো ঝালকাঠি -১ (রাজাপুর -কাঁঠালিয়া) আসনেও নির্বাচনী উত্তাপ বাড়ছে। এরই ধারাবাহিকতায় রাজাপুরে হাস মার্কা প্রতীকের স্বতন্ত্র এমপি প্রার্থী মঈন ফিরোজীর নেতৃত্বে নির্বাচনী মিছিল অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার বাইপাস সড়ক থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বাইপাস সড়কে গিয়ে শেষ হয়। মিছিল চলাকালে মঈন ফিরোজী স্থানীয় জনগণের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ভোটারদের সমর্থন কামনা করেন।

এ সময় তিনি বলেন, রাজাপুরের সার্বিক উন্নয়ন, সুশাসন ও জনগণের অধিকার প্রতিষ্ঠাই তার রাজনীতির মূল লক্ষ্য। বেকার সমস্যা, নদী ভাঙন রোধে কাজ করবেন এবং তিনি নির্বাচিত হলে এলাকার শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে অগ্রাধিকার দেবেন বলে আশ্বাস দেন।

মিছিলে স্থানীয় নেতাকর্মী, সমর্থক এবং বিভিন্ন শ্রেণিপেশার বিপুল সংখ্যক মানুষ অংশ নেন। এতে পুরো এলাকায় নির্বাচনী আমেজ সৃষ্টি হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট