1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
শিরোনাম :
রৌমারীতে সমাজকল্যাণ সমিতির জমিতে ড্রেজার বসিয়ে বালু উত্তোলনের অভিযোগ ধর্ম যার যার, দেশটা সবার- পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী জলঢাকায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা ​রৌমারীতে ৩৫ বিজিবি’র অভিযানে ভারতীয় ইয়াবা উদ্ধার জয়পুরহাটে অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে প্রতিমন্ত্রীর গাড়ি খাদে নীলফামারীতে সাপের কামড়ে নিহত এক যুবক ধামইরহাটে ভ্রাম্যমাণ আদালতে মাদক গ্রহণকারীকে ১ মাসের কারাদণ্ড নিয়ামতপুরে বাড়ির আঙিনায় গাঁজার চাষ, গ্রেপ্তার ১ ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেের সামনেই ড্রেন থেকে নবজাতক শিশুর মৃত্যু দেহ উদ্ধার  ধামইরহাটে ধারালো হাসুয়ার কোপে এক যুবকের মৃত্যু  

শতাধিক প্রতিবন্ধীকে সঙ্গে নিয়ে গাজীপুর-২ আসনে বিএনপির নির্বাচনী প্রচারণা

গাজীপুর প্রতিনিধি:-
  • প্রকাশিত: শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৮০ বার পড়া হয়েছে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুর-২ আসনে ব্যস্ত সময় পার করছেন বিএনপির মনোনীত প্রার্থী এম মঞ্জুরুল করিম রনি। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকাল থেকে শতাধিক প্রতিবন্ধী নাগরিককে সঙ্গে নিয়ে ভোটারদের কাছে গিয়ে ভোট কামনা করেন নেতাকর্মীরা।

দিনব্যাপী এই প্রচারণায় প্রতিবন্ধীদের সক্রিয় অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। তারা লিফলেট বিতরণ, পথসভা এবং ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের মাধ্যমে নির্বাচনী কার্যক্রমে যুক্ত হন। প্রচারণাকালে বিএনপির পক্ষ থেকে প্রতিবন্ধী ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর অধিকার, সামাজিক নিরাপত্তা ও উন্নয়নমূলক নানা প্রতিশ্রুতি তুলে ধরা হয়।

গাজীপুর-২ আসনের বিভিন্ন এলাকায় অনুষ্ঠিত এ কর্মসূচিতে টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমনের নেতৃত্বে টঙ্গীর বিভিন্ন ওয়ার্ডের পাড়া-মহল্লায় পথসভা ও লিফলেট বিতরণ করা হয়। এ সময় টঙ্গীর বিভিন্ন এলাকার প্রতিবন্ধী নাগরিকদের পাশাপাশি টঙ্গী পূর্ব ও পশ্চিম থানা বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নেতারা জানান, প্রতিবন্ধী নাগরিকদের অংশগ্রহণের মাধ্যমে একটি অন্তর্ভুক্তিমূলক ও মানবিক রাজনীতির বার্তা জনগণের কাছে পৌঁছে দেওয়াই এ কর্মসূচির মূল উদ্দেশ্য।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট