1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
শিরোনাম :
রৌমারীতে সমাজকল্যাণ সমিতির জমিতে ড্রেজার বসিয়ে বালু উত্তোলনের অভিযোগ ধর্ম যার যার, দেশটা সবার- পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী জলঢাকায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা ​রৌমারীতে ৩৫ বিজিবি’র অভিযানে ভারতীয় ইয়াবা উদ্ধার জয়পুরহাটে অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে প্রতিমন্ত্রীর গাড়ি খাদে নীলফামারীতে সাপের কামড়ে নিহত এক যুবক ধামইরহাটে ভ্রাম্যমাণ আদালতে মাদক গ্রহণকারীকে ১ মাসের কারাদণ্ড নিয়ামতপুরে বাড়ির আঙিনায় গাঁজার চাষ, গ্রেপ্তার ১ ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেের সামনেই ড্রেন থেকে নবজাতক শিশুর মৃত্যু দেহ উদ্ধার  ধামইরহাটে ধারালো হাসুয়ার কোপে এক যুবকের মৃত্যু  

কালাইয়ে হাসপাতাল ও পর্যটন পার্ক গড়ার প্রতিশ্রুতি: এমপি প্রার্থী আব্দুল বারী

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি:-
  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৮৭ বার পড়া হয়েছে

জয়পুরহাট-২ (কালাই–ক্ষেতলাল–আক্কেলপুর) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত সংসদ সদস্য প্রার্থী জনাব আব্দুল বারীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় কালাই উপজেলার ময়েন উদ্দীন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির উদ্যোগে এ জনসভার আয়োজন করা হয়।

জনসভায় সভাপতিত্ব করেন কালাই উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ ইব্রাহিম হোসেন এবং সঞ্চালনায় ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ মওদুদ আলম।

প্রধান অতিথির বক্তব্যে আব্দুল বারী বলেন,“সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হতে পারলে কালাইয়ে একটি আধুনিক ডায়াবেটিস ও বৃহৎ হাসপাতাল নির্মাণ করা হবে।

কালাই উপজেলার নান্দাইল দীঘিকে পর্যটন পার্ক হিসেবে গড়ে তোলা হবে এবং আছরাঙ্গা দীঘিকে পর্যটন কেন্দ্র হিসেবে উন্নয়ন করা হবে। এসব প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে এলাকার মানুষের কর্মসংস্থান সৃষ্টি ও সামগ্রিক অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করা হবে।

এসময় তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তাকে বিজয়ী করার জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান জানান।

জনসভায় বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীসহ বিপুলসংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট