1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
জামালপুরে  বিজিবি’র অভিযানে ৬৩ বোতল আসামীবিহীন ভারতীয় মদ উদ্ধার ধামইরহাটে মালঞ্চ কিন্ডারগার্টেন স্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ভূরুঙ্গামারীতে ভারতীয় গরু সন্দেহে ৮টি গরু ও ৪ ব‍্যক্তি আটক নেশাজাতীয় দ্রব্য মিশিয়ে ৪০ লাখ টাকার মালামাল চুরির অভিযোগ বরিশালে ইয়াবা ও নগদ টাকাসহ  মাদক ব্যবসায়ী গ্রেপ্তার  কাশিমপুর কারাগারে নারী আসামি উধাও , ৭ জন বরখাস্ত ​ভূরুঙ্গামারীতে ইয়াবাসহ ‘মাদক সম্রাজ্ঞী’ গ্রেপ্তার মির্জাপুরে নৌকা ভ্রমণে এসে বিদ্যুৎস্পৃষ্টে ২ তরুণের মৃত্যু গাজীপুরের বোর্ডবাজারে ভবনে আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস কালিহাতীতে পথচারীকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল আরোহী নিহত ১ আহত ২

নওগাঁ-১ আসনের বিএনপির প্রার্থীর নির্বাচনী ইশতেহার প্রকাশ

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি:-
  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৭৫ বার পড়া হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আধুনিক, টেকসই, সমৃদ্ধ ও উন্নত নির্বাচনী এলাকা গড়ার ইশতেহার প্রকাশ করেছেন নওগাঁ-১ (নিয়ামতপুর,পোরশা ও সাপাহার) আসনের বিএনপির সংসদ সদস্য প্রার্থী মোস্তাফিজুর রহমান। গতকাল সোমবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নিয়ামতপুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শফিউল্লাহ সোনার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ ইশতেহার পোস্ট করেছেন। দলের নেতা-কর্মী ও সমর্থকেরা সেটা শেয়ার করেছেন।

ইশতেহারে বরেন্দ্র অঞ্চলের সেচ সংকট নিরসনে গভীর নলকূপ স্থাপন ও নদী থেকে পানি উত্তোলনের আধুনিক প্রজেক্ট গ্রহণ, আম সংরক্ষণাগার ও আমজাত পণ্য তৈরির কারখানা স্থাপন, ধানের ন্যায্য মূল্য নিশ্চিতকরণে সিন্ডিকেট ভেঙে সরাসরি কৃষকের কাছ থেকে ধান ও আম ক্রয়ের ব্যবস্থা, শিক্ষিত বেকারদের জন্য কর্মসংস্থান না হওয়া পর্যন্ত ‘বেকার ভাতা’ ব্যবস্থা,
কারিগরি ইনস্টিটিউট নির্মাণের কথা বলা হয়েছে।

এছাড়াও স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে ১০০ শয্যায় উন্নীতকরণ, প্রত্যন্ত এলাকার জন্য ২৪ ঘণ্টা অ্যাম্বুলেন্স সার্ভিস চালু করা হবে বলে উল্লেখ করা হয়েছে।

ইশতেহারে এই আসনের যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নের বিষয়ে প্রতিটি ইউনিয়নের প্রধান সড়ক থেকে পাড়া-মহল্লার রাস্তা পাকাকরণ, সীমান্ত এলাকার রাস্তাঘাট ও মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করতে বিশেষ প্রকল্প গ্রহণের কথা বলা আছে। বিগত বছরে রাজনৈতিক প্রতিহিংসার শিকার ও জুলাই বিপ্লবে শহীদ পরিবারের পুনর্বাসন ব্যবস্থা, নওগাঁ-১ আসনকে সন্ত্রাস, চাঁদাবাজি এবং মাদক মুক্ত রাখতে ‘জিরো টলারেন্স নীতি অনুসরণ, এলাকায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং সকল ধর্মের মানুষের সমান অধিকার ও নিরাপত্তা নিশ্চিত, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষা পর্যন্ত বিশেষ উপবৃত্তি চালু, বয়স্ক ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার ব্যবস্থা করা হবে বলে ইশতেহার উল্লেখ করা হয়েছে।

নিয়ামতপুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শফিউল্লাহ সোনার বলেন, নির্বাচনী ইশতেহারটি আজ মঙ্গলবার (১০ ফেব্রয়ারি) সংবাদ সম্মেলনের মাধ্যমে ঘোষণা করার কথা ছিল। আজ (মঙ্গলবার) সকাল থেকে নির্বাচনী প্রচার-প্রচারণা বন্ধ হয়ে যাওয়ায় সেটা সম্ভব হয়নি। তাই ফেসবুকে পোস্ট করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট