1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
শিরোনাম :
রৌমারীতে সমাজকল্যাণ সমিতির জমিতে ড্রেজার বসিয়ে বালু উত্তোলনের অভিযোগ ধর্ম যার যার, দেশটা সবার- পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী জলঢাকায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা ​রৌমারীতে ৩৫ বিজিবি’র অভিযানে ভারতীয় ইয়াবা উদ্ধার জয়পুরহাটে অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে প্রতিমন্ত্রীর গাড়ি খাদে নীলফামারীতে সাপের কামড়ে নিহত এক যুবক ধামইরহাটে ভ্রাম্যমাণ আদালতে মাদক গ্রহণকারীকে ১ মাসের কারাদণ্ড নিয়ামতপুরে বাড়ির আঙিনায় গাঁজার চাষ, গ্রেপ্তার ১ ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেের সামনেই ড্রেন থেকে নবজাতক শিশুর মৃত্যু দেহ উদ্ধার  ধামইরহাটে ধারালো হাসুয়ার কোপে এক যুবকের মৃত্যু  

নওগাঁ-১ আসনে সাবেক সংসদ সদস্যসহ ৩জন প্রার্থী জামানত হারাচ্ছেন

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি:-
  • প্রকাশিত: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১০২ বার পড়া হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-১ আসনের সাবেক সংসদ সদস্যসহ তিনজন প্রার্থী জামানত হারাতে যাচ্ছেন। এই আসনে নির্বাচনে অংশ নেওয়া পাঁচ প্রার্থীর মধ্যে তিন জনই জামানত হারাচ্ছেন।

ঘোষিত ফলাফলে দেখা গেছে, বিএনপি ও জামায়াতে ইসলামীর প্রার্থী ছাড়া অন্যান্য রাজনৈতিক দল ও স্বতন্ত্র হিসেবে যাঁরা প্রতিদ্বন্দ্বিতা করছেন তাঁদের সবাই জামানত হারাতে যাচ্ছেন।

নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী, কোনো সংসদীয় আসনে মোট প্রদত্ত বা প্রাপ্ত ভোটের আট ভাগের এক ভাগ বা সাড়ে ১২ শতাংশ ভোট যদি কোনো প্রার্থী না পান, সে ক্ষেত্রে তাঁর জামানত বাজেয়াপ্ত হয়। নওগাঁ-১ আসনে তিনজন প্রার্থী প্রদত্ত ভোটের সাড়ে ১২ শতাংশেরও কম পেয়েছেন।
নির্বাচন কমিশনের (ইসি) বিধি অনুযায়ী, মনোনয়ন দাখিলের সময় একজন প্রার্থীকে ইসির অনুকূলে জামানত হিসেবে ৫০ হাজার জমা দিতে হয়। নির্বাচনে কোনো নির্বাচনী এলাকার প্রদত্ত ভোটের সাড়ে ১২ শতাংশ ভোট যদি কোনো প্রার্থী না পান, তাহলে নির্বাচন কমিশনে ওই প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হবে।

নওগাঁ জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, নওগাঁ-১ (নিয়ামতপুর, পোরশা ও সাপাহার) আসনে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে একজন সাবেক সংসদ সদস্যসহ তিনজন প্রার্থী জামানত হারাচ্ছেন। জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে ভোট পড়েছে ৩ লাখ ৬৭ হাজার ৫১১। প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগ হচ্ছে ৪৫ হাজার ৯৩৮ ভোট, যা পাননি তিন প্রার্থী।

তাঁরা হলেন, স্বতন্ত্র হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করা সাবেক সংসদ সদস্য ছালেক চৌধুরী (মোটরসাইকেল) , ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আব্দুল হক শাহ্ (হাতপাখা) ও জাতীয় পার্টির প্রার্থী আকবর আলী (লাঙ্গল)।
ফলাফলে দেখা গেছে, ছালেক চৌধুরী মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ১৮ হাজার ৮৮ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আব্দুল হক শাহ্ হাতপাখা প্রতীকে পেয়েছেন ৯ হাজার ৫৮ ভোট ও জাতীয় পার্টির প্রার্থী আকবর আলী লাঙ্গল প্রতীকে পেয়েছেন ৪ হাজার ২৪৩ ভোট।

ছালেক চৌধুরী ১৯৯৬ ও ২০০১ সালে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। এবার দলের সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করায় দলের প্রাথমিক সদস্যসহ দলীয় পদ থেকে তাঁকে বহিষ্কার করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট