1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশালে হারানো মোবাইল ফিরে পেয়ে খুশি মালিকরা, প্রশংসিত কাউনিয়া থানা পুলিশ ভূরুঙ্গামারীতে যৌথ অভিযানে ১৫ ফুটের গাঁজাগাছসহ মাদককারবারি গ্রেপ্তার গাজীপুরে গাড়ি চলবে বিনা হর্নে নীরব সড়ক গড়তে ডিসির নির্দেশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী এমপি “আন্না মিনজ” এর ধামইরহাট সফর সংরক্ষিত নারী আসনের এমপি আন্না মিনজ ধামইরহাটের ইউএনও এর সাথে মতবিনিময় মাদকের সঙ্গে আপোস নয় ভূরুঙ্গামারীতে কঠোর বার্তা এমপি আনোয়ারুল ইসলামের  প্লানটার ফ্যাসাইটিস রোগে আক্রান্ত সাংবাদিক তপন দাস, চিকিৎসার জন্য চায় আর্থিক সাহায্য বরিশালের দুই সাংবাদিককে লাঞ্ছিত, জোর করে মুচলেখা অভিযোগ  পাবনায় ট্রান্সফরমার চুরি চক্রের ৬ সদস্য গ্রেপ্তার অসুস্থ বিএমএসএস প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিবুর রহমানের সুস্থতা কামনায় সবার দোয়া প্রার্থনা

নিয়ামতপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ডাসকো’র ৬০০ গাছের চারা বিতরণ

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি:-
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
  • ২৯ বার পড়া হয়েছে

নওগাঁর নিয়ামতপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বেসরকারি সংস্থা (এনজিও) ডাসকো এর আয়োজনে ৬০০টি ফলজ গাছের চারা বিতরণ করা হয়েছে। এছাড়াও
বর্জ্য ব্যবস্থাপনার জন্য প্যাডেল বিন ও বালতিসহ বহনযোগ্য হাত ধোয়ার বেসিন বিতরণ করা হয়েছে। সংস্থাটির ‘ নিরাপদ পানিতে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর প্রবেশাধিকার উন্নতিকরণ’ (সোয়াব) প্রকল্পের আওতায় এসব চারা ও অন্যান্য সামগ্রী বিতরণ করা হয়।
বৃহস্পতিবার (৪ জুন) বেলা ১২ টায় উপজেলা পরিষদ চত্বরে বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন নিয়ামতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. মুর্শিদা খাতুন। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, সোয়াব প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক মো. জাহাঙ্গীর আলম খান, প্রকল্প প্রকৌশলী মো. শামীমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

সংস্থার প্রকল্প সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত কর্মসূচির অংশ হিসেবে উপকারভোগী, ব্যক্তি, শিক্ষা প্রতিষ্ঠান ও ইউনিয়ন পরিষদে ৬০০টি ফলজ গাছের চারা বিতরণ করা হয়েছে। এছাড়াও ১০টি শিক্ষা প্রতিষ্ঠানে, একটি ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে ও তিনটি কমিউনিটি ক্লিনিকে বর্জ্য ব্যবস্থাপনার জন্য প্যাডেল বিন ও বালতিসহ বহনযোগ্য হাত ধোয়ার বেসিন বিতরণ করা হয়।

আয়োজকরা জানান , পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজায়ন বৃদ্ধির পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা জোরদার করাই এ উদ্যোগের মূল লক্ষ্য। চলমান এই প্রকল্পের কর্মসূচির অংশ হিসেবে পর্যায়ক্রমে আরও উপকারভোগী, ব্যক্তি পর্যায়ে, শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানসহ স্থানীয় বিভিন্ন প্রতিষ্ঠানে পরিবেশ রক্ষায় গাছের চারা, বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়নে প্যাডেল বিন এবং স্বাস্থ্য সুরক্ষায় স্বাস্থ্যবিধি সামগ্রী বিতরণ করা হবে।

আয়োজকেরা আরও জানান, পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধি, নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতকরণ এবং জলবায়ু সহনশীল সমাজ গঠনের লক্ষ্যে এসব কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট