1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশালে হারানো মোবাইল ফিরে পেয়ে খুশি মালিকরা, প্রশংসিত কাউনিয়া থানা পুলিশ ভূরুঙ্গামারীতে যৌথ অভিযানে ১৫ ফুটের গাঁজাগাছসহ মাদককারবারি গ্রেপ্তার গাজীপুরে গাড়ি চলবে বিনা হর্নে নীরব সড়ক গড়তে ডিসির নির্দেশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী এমপি “আন্না মিনজ” এর ধামইরহাট সফর সংরক্ষিত নারী আসনের এমপি আন্না মিনজ ধামইরহাটের ইউএনও এর সাথে মতবিনিময় মাদকের সঙ্গে আপোস নয় ভূরুঙ্গামারীতে কঠোর বার্তা এমপি আনোয়ারুল ইসলামের  প্লানটার ফ্যাসাইটিস রোগে আক্রান্ত সাংবাদিক তপন দাস, চিকিৎসার জন্য চায় আর্থিক সাহায্য বরিশালের দুই সাংবাদিককে লাঞ্ছিত, জোর করে মুচলেখা অভিযোগ  পাবনায় ট্রান্সফরমার চুরি চক্রের ৬ সদস্য গ্রেপ্তার অসুস্থ বিএমএসএস প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিবুর রহমানের সুস্থতা কামনায় সবার দোয়া প্রার্থনা

৪২ ঘণ্টা পর তুরাগ নদীতে ভেসে উঠল নিখোঁজ যুবকের মরদেহ

গাজীপুর প্রতিনিধি:-
  • প্রকাশিত: সোমবার, ১ জুন, ২০২৬
  • ৩১ বার পড়া হয়েছে

গাজীপুরের কাশিমপুরে তুরাগ নদীতে নিখোঁজ হওয়া যুবক রাসেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। দীর্ঘ ৪২ ঘণ্টা পর সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে কাশিমপুরের সাতাইশকান্দি এলাকা থেকে পানিতে ভাসমান অবস্থায় তার নিথর দেহ উদ্ধার করেন স্বজনরা।

নিহত রাসেল (২২) কাশিমপুর থানাধীন ৩ নম্বর ওয়ার্ডের গোবিন্দবাড়ী এলাকার ফজল আলীর ছেলে।
এর আগে শনিবার বিকেলে কাশিমপুরের নামাবাজার ৬ নম্বর ওয়ার্ডের জেলেপাড়া এলাকার তুরাগ নদীতে নৌভ্রমণের সময় দুর্ঘটনার শিকার হন রাসেল। ঈদের ছুটির আনন্দে কয়েকজন বন্ধু মিলে নৌকায় করে নদীতে ঘুরতে বের হন তারা। নৌকায় ডিজে গান বাজিয়ে আনন্দ-উল্লাস চলার একপর্যায়ে রাসেল ভারসাম্য হারিয়ে নদীতে পড়ে যান। সঙ্গে থাকা বন্ধুরা তাকে উদ্ধারের চেষ্টা করলেও মুহূর্তের মধ্যেই তিনি পানির নিচে তলিয়ে যান।

ঘটনার পরপরই জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করা হলেও উদ্ধারকারী দলের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে বলে অভিযোগ করেন স্থানীয়রা। অবশেষে প্রায় ১২ ঘণ্টা পর রোববার ভোর সাড়ে ৬টার দিকে ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।

নিখোঁজ যুবককে উদ্ধারে ডুবুরি দলের পাশাপাশি স্থানীয় জেলে, নৌকার মাঝি ও এলাকাবাসীও তল্লাশি চালান। ঘটনাস্থলে শত শত উৎসুক মানুষের ভিড় জমে যায়। স্বজনদের কান্না ও উৎকণ্ঠায় ভারী হয়ে ওঠে পুরো এলাকা।

দীর্ঘ ৪২ ঘণ্টার অনুসন্ধানের পর সোমবার দুপুরে সাতাইশকান্দি এলাকায় নদীর পানিতে ভাসমান অবস্থায় রাসেলের মরদেহ দেখতে পান তার স্বজনরা। পরে মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা বলছেন তারা ভবিষ্যতে এমন ঘটনায় দ্রুত উদ্ধার ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট