1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশালে হারানো মোবাইল ফিরে পেয়ে খুশি মালিকরা, প্রশংসিত কাউনিয়া থানা পুলিশ ভূরুঙ্গামারীতে যৌথ অভিযানে ১৫ ফুটের গাঁজাগাছসহ মাদককারবারি গ্রেপ্তার গাজীপুরে গাড়ি চলবে বিনা হর্নে নীরব সড়ক গড়তে ডিসির নির্দেশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী এমপি “আন্না মিনজ” এর ধামইরহাট সফর সংরক্ষিত নারী আসনের এমপি আন্না মিনজ ধামইরহাটের ইউএনও এর সাথে মতবিনিময় মাদকের সঙ্গে আপোস নয় ভূরুঙ্গামারীতে কঠোর বার্তা এমপি আনোয়ারুল ইসলামের  প্লানটার ফ্যাসাইটিস রোগে আক্রান্ত সাংবাদিক তপন দাস, চিকিৎসার জন্য চায় আর্থিক সাহায্য বরিশালের দুই সাংবাদিককে লাঞ্ছিত, জোর করে মুচলেখা অভিযোগ  পাবনায় ট্রান্সফরমার চুরি চক্রের ৬ সদস্য গ্রেপ্তার অসুস্থ বিএমএসএস প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিবুর রহমানের সুস্থতা কামনায় সবার দোয়া প্রার্থনা

বরিশাল শেরেই বাংলা হাসপাতলে  চিকিৎসা পেতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা, ক্ষোভে ফুঁসছে স্বজনরা

বরিশাল প্রতিনিধি:-
  • প্রকাশিত: মঙ্গলবার, ২ জুন, ২০২৬
  • ৫২ বার পড়া হয়েছে

বরিশালের শেরে ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল-এ চিকিৎসা সেবা নিয়ে ব্যাপক অভিযোগ উঠেছে। রোগীদের স্বজনদের দাবি, হাসপাতালে প্রয়োজনীয় সেবা ঠিকমতো পাওয়া যাচ্ছে না, ফলে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে।

স্বজনদের অভিযোগ, জরুরি বিভাগে দীর্ঘ সময় অপেক্ষা করেও চিকিৎসক পাওয়া যাচ্ছে না। অনেক ক্ষেত্রে রোগীদের বেড সংকটের কারণে মেঝেতে বা করিডোরে রাখা হচ্ছে। এছাড়া নার্স ও অন্যান্য স্টাফদের আচরণ নিয়েও অসন্তোষ প্রকাশ করেছেন অনেকেই।

একজন রোগীর স্বজন মোঃ আব্দুল মন্নান জানান, “আমরা সকাল থেকে হাসপাতালে আছি, কিন্তু এখনো ঠিকমতো চিকিৎসা পাইনি। ডাক্তারদের দেখা পাওয়া খুবই কঠিন হয়ে পড়েছে।”

রুগীর স্বজন আমেনা বেগম অভিযোগ করে বলেন, “ওষুধের জন্য বাইরে পাঠানো হচ্ছে, হাসপাতালে পর্যাপ্ত ওষুধ নেই। এতে করে অতিরিক্ত খরচের বোঝা বাড়ছে।”তবে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, রোগীর চাপ বেশি থাকায় কিছুটা সমস্যা তৈরি হচ্ছে। তারা দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।

এদিকে স্থানীয় সচেতন মহলসহ হাসপাতালের রোগীর স্বজনরা  দ্রুত বিষয়টি তদন্ত করে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট