1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশালে হারানো মোবাইল ফিরে পেয়ে খুশি মালিকরা, প্রশংসিত কাউনিয়া থানা পুলিশ ভূরুঙ্গামারীতে যৌথ অভিযানে ১৫ ফুটের গাঁজাগাছসহ মাদককারবারি গ্রেপ্তার গাজীপুরে গাড়ি চলবে বিনা হর্নে নীরব সড়ক গড়তে ডিসির নির্দেশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী এমপি “আন্না মিনজ” এর ধামইরহাট সফর সংরক্ষিত নারী আসনের এমপি আন্না মিনজ ধামইরহাটের ইউএনও এর সাথে মতবিনিময় মাদকের সঙ্গে আপোস নয় ভূরুঙ্গামারীতে কঠোর বার্তা এমপি আনোয়ারুল ইসলামের  প্লানটার ফ্যাসাইটিস রোগে আক্রান্ত সাংবাদিক তপন দাস, চিকিৎসার জন্য চায় আর্থিক সাহায্য বরিশালের দুই সাংবাদিককে লাঞ্ছিত, জোর করে মুচলেখা অভিযোগ  পাবনায় ট্রান্সফরমার চুরি চক্রের ৬ সদস্য গ্রেপ্তার অসুস্থ বিএমএসএস প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিবুর রহমানের সুস্থতা কামনায় সবার দোয়া প্রার্থনা

পাবনার ভাঙ্গুড়ায় নিখোঁজের ৪ দিন পর পুকুরে মিলল শিশুর মরদেহ

পাবনা জেলা প্রতিনিধি:-
  • প্রকাশিত: বুধবার, ৩ জুন, ২০২৬
  • ৩৯ বার পড়া হয়েছে

পাবনার ভাঙ্গুড়ায় নিখোঁজের ৪ দিন পর বাকপ্রতিবন্ধী শিশু জিহাদের (৬) মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার (৩ জুন) সকালে উপজেলার চরভাঙ্গুড়া পূর্বপাড়া গ্রামের একটি পুকুর থেকে তার লাশ উদ্ধার করে ভাঙ্গুড়া থানা পুলিশ।

এর আগে রোববার (৩১ মে) নানার বাড়ি বেড়াতে গিয়ে শিশুটি নিখোঁজ হয়। এ ঘটনার পরদিন ভাঙ্গুড়া থানায় একটি সাধারণ ডায়েরি করেন তার বাবা।

নিহত শিশুটি উপজেলার দিলপাশার ইউনিয়নের আগবহর গ্রামের জাফর ইকবালের ছেলে। এ ঘটনায় ওই পরিবারটিতে শোকের ছায়া নেমে এসেছে।

জানা গেছে, চাকরীর সুবাদে স্ত্রী ও একমাত্র সন্তান বাকপ্রতিবন্ধী জিহাদকে নিয়ে ঢাকার সাভারে বসবাস করতেন জাফর ইকবাল। ঈদের ছুটিতে তারা বাড়িতে যান। পরে গত শনিবার পরিবারের সবাই জিহাদের নানার বাড়ি চরভাঙ্গুড়া গ্রামে বেড়াতে যান। ঘটনার দিন রোববার বিকেল ৫টার দিকে জিহাদ বাড়ির পাশে অন্য শিশুদের সঙ্গে খেলাধুলা করছিল।

এর কিছুক্ষণ পর থেকে তাকে আর কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। অবশেষে আজ বুধবার সকালে নানার বাড়ির পাশের একটি পুকুরের পানিতে জিহাদের লাশ ভাসতে দেখা যায়। পরে থানায় খবর দেওয়া হলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

ভাঙ্গুড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকিউল মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট