1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশালে হারানো মোবাইল ফিরে পেয়ে খুশি মালিকরা, প্রশংসিত কাউনিয়া থানা পুলিশ ভূরুঙ্গামারীতে যৌথ অভিযানে ১৫ ফুটের গাঁজাগাছসহ মাদককারবারি গ্রেপ্তার গাজীপুরে গাড়ি চলবে বিনা হর্নে নীরব সড়ক গড়তে ডিসির নির্দেশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী এমপি “আন্না মিনজ” এর ধামইরহাট সফর সংরক্ষিত নারী আসনের এমপি আন্না মিনজ ধামইরহাটের ইউএনও এর সাথে মতবিনিময় মাদকের সঙ্গে আপোস নয় ভূরুঙ্গামারীতে কঠোর বার্তা এমপি আনোয়ারুল ইসলামের  প্লানটার ফ্যাসাইটিস রোগে আক্রান্ত সাংবাদিক তপন দাস, চিকিৎসার জন্য চায় আর্থিক সাহায্য বরিশালের দুই সাংবাদিককে লাঞ্ছিত, জোর করে মুচলেখা অভিযোগ  পাবনায় ট্রান্সফরমার চুরি চক্রের ৬ সদস্য গ্রেপ্তার অসুস্থ বিএমএসএস প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিবুর রহমানের সুস্থতা কামনায় সবার দোয়া প্রার্থনা

কালাইয়ে ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী ইউনুস আলী মন্ডলের কর্মী সমাবেশ 

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি:-
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
  • ৩৮ বার পড়া হয়েছে

জয়পুরহাটের কালাই উপজেলার উদয়পুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ও উদয়পুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোঃ ইউনুস আলী মন্ডলের উদ্যোগে এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুন ২০২৬) বিকেল সাড়ে ৪টায় উদয়পুর ইউনিয়নের আকলাপাড়া গ্রামে তাঁর নিজস্ব বাসভবনে আয়োজিত এ সমাবেশে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

সমাবেশে বক্তারা দলীয় ঐক্য সুদৃঢ় করা, সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা এবং আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি এলাকার সার্বিক উন্নয়ন, জনসেবার মানোন্নয়ন এবং জনগণের প্রত্যাশা পূরণে সম্মিলিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

প্রধান অতিথির বক্তব্যে উদয়পুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ও সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ ইউনুস আলী মন্ডল বলেন, “আমি আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা করছি। আপনাদের ভালোবাসা, সহযোগিতা, শ্রম ও সমর্থনের মাধ্যমে বিজয় অর্জন করে উদয়পুর ইউনিয়নের উন্নয়ন এবং সাধারণ মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করতে চাই।”

তিনি আরও বলেন, “দলকে শক্তিশালী করতে এবং জনগণের কল্যাণে কাজ করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত একটি আদর্শ ইউনিয়ন গড়ে তুলতে সকলের আন্তরিক সহযোগিতা প্রয়োজন। পাশাপাশি আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি সফল করার পাশাপাশি ইউনিয়নের উন্নয়ন কর্মকাণ্ডেও সক্রিয় ভূমিকা রাখতে হবে।”

বক্তব্য শেষে উপস্থিত নেতাকর্মীরা উদয়পুর ইউনিয়নের উন্নয়ন, জনকল্যাণ এবং সাংগঠনিক কার্যক্রমকে আরও বেগবান করার লক্ষ্যে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে মোঃ ইউনুস আলী মন্ডল দল-মত নির্বিশেষে উদয়পুর ইউনিয়নের সর্বস্তরের ভোটার ও সাধারণ মানুষের সমর্থন, সহযোগিতা এবং দোয়া কামনা করেন।

কর্মী সমাবেশে উদয়পুর ইউনিয়ন বিএনপির বিভিন্ন ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ, অঙ্গ ও সহযোগী সংগঠনের সদস্যবৃন্দ, বিভিন্ন গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং স্থানীয় রাজনৈতিক কর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট