1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
রৌমারীতে সমাজকল্যাণ সমিতির জমিতে ড্রেজার বসিয়ে বালু উত্তোলনের অভিযোগ ধর্ম যার যার, দেশটা সবার- পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী জলঢাকায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা ​রৌমারীতে ৩৫ বিজিবি’র অভিযানে ভারতীয় ইয়াবা উদ্ধার জয়পুরহাটে অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে প্রতিমন্ত্রীর গাড়ি খাদে নীলফামারীতে সাপের কামড়ে নিহত এক যুবক ধামইরহাটে ভ্রাম্যমাণ আদালতে মাদক গ্রহণকারীকে ১ মাসের কারাদণ্ড নিয়ামতপুরে বাড়ির আঙিনায় গাঁজার চাষ, গ্রেপ্তার ১ ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেের সামনেই ড্রেন থেকে নবজাতক শিশুর মৃত্যু দেহ উদ্ধার  ধামইরহাটে ধারালো হাসুয়ার কোপে এক যুবকের মৃত্যু  

নিয়ামতপুরে ঈদ শুভেচ্ছায় নির্বাচনী হাওয়া, তৎপর সম্ভাব্য প্রার্থীরা

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি:-
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬
  • ৯২ বার পড়া হয়েছে

নওগাঁর নিয়ামতপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নের বাসিন্দাদের পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা সম্বলিত পোস্টার, ফেস্টুন দেখা গেছে। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের চেয়ারম্যান ও ইউপি সদস্য পদপ্রার্থীরা এসব পোস্টার ও ফেস্টুন সাঁটিয়েছেন।

পোস্টার ও ফেস্টুনে শুভেচ্ছা জানানোর পাশাপাশি তাঁরা রাজনৈতিক দলের ছবি ও নিজের রাজনৈতিক পদবি উল্লেখ করেছেন। কেউ কেউ নির্বাচনের কথা উল্লেখ না করে শুধু পদবি উল্লেখ করে শুভেচ্ছা জানিয়েছেন।

একাধিক ভোটারের সঙ্গে কথা বলে জানা গেছে,
নিয়ামতপুর উপজেলায় ২০২২ সালের ৩১ জানুয়ারি ষষ্ঠ ও শেষ ধাপের ষষ্ঠ ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। সে হিসাবে আগামী বছরের শুরুতেই এই উপজেলায় সপ্তম ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সে লক্ষ্যেই সম্ভাব্য প্রার্থীরা শুভেচ্ছা জানিয়ে পোস্টার লাগানো শুরু করেছেন।

নাম প্রকাশ না করার শর্তে একজন ভোটার বলেন,
এর আগের নির্বাচনে আগে যারা শুভেচ্ছা জানিয়ে
পোস্টার, ফেস্টুন টাঙিয়েছিল এবার তাঁদের দেখা যাচ্ছে না। রাজনৈতিক পট পরিবর্তনের ফলে অনেক নতুন নতুন মুখকে দেখা যাচ্ছে।

সরেজমিনে দেখা গেছে, উপজেলার বিভিন্ন বাজার, রাস্তার মোড় ও জনগুরুত্ব স্থানে সম্ভাব্য প্রার্থীদের ঈদ শুভেচ্ছার পোস্টার ও ফেস্টুন সাঁটানো হয়েছে। গত এক সপ্তাহ ধরে এসব পোস্টার লাগানো হয়েছে বলে জানা গেছে।
উপজেলার ভাবিচা বাজারে অন্তত ১০জন প্রার্থীর পোস্টার ও ফেস্টুন দেখা গেছে। এসব পোস্টার লাগানোর ফলে ভোটারদের মধ্যে আলাপ-আলোচনা শুরু হয়েছে।

ভাবিচা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ভোটারদের শুভেচ্ছা জানিয়েছেন শফিকুল ইসলাম। তিনি বলেন, ‘আসন্ন ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচন করার ইচ্ছা আছে। সেটা জানানোর জন্য ইউনিয়নবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছি। আশা করি ভাবিচা ইউনিয়নের ভোটাররা ভালোবেসে আমাকে ভোট দিয়ে নির্বাচিত করবে। তিনি আরও বলেন, ‘জনগণ ভালোবেসে আমাকে নির্বাচিত করলে আমি জনগণের পাশে থেকে এলাকার উন্নয়ন করবো।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট