1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
শিরোনাম :
জামালপুরে  বিজিবি’র অভিযানে ৬৩ বোতল আসামীবিহীন ভারতীয় মদ উদ্ধার ধামইরহাটে মালঞ্চ কিন্ডারগার্টেন স্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ভূরুঙ্গামারীতে ভারতীয় গরু সন্দেহে ৮টি গরু ও ৪ ব‍্যক্তি আটক নেশাজাতীয় দ্রব্য মিশিয়ে ৪০ লাখ টাকার মালামাল চুরির অভিযোগ বরিশালে ইয়াবা ও নগদ টাকাসহ  মাদক ব্যবসায়ী গ্রেপ্তার  কাশিমপুর কারাগারে নারী আসামি উধাও , ৭ জন বরখাস্ত ​ভূরুঙ্গামারীতে ইয়াবাসহ ‘মাদক সম্রাজ্ঞী’ গ্রেপ্তার মির্জাপুরে নৌকা ভ্রমণে এসে বিদ্যুৎস্পৃষ্টে ২ তরুণের মৃত্যু গাজীপুরের বোর্ডবাজারে ভবনে আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস কালিহাতীতে পথচারীকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল আরোহী নিহত ১ আহত ২

পাবনায় সাংবাদিকের বাড়িতে দুর্ধর্ষ চুরি স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুট

পাবনা জেলা প্রতিনিধি:-
  • প্রকাশিত: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ৫১ বার পড়া হয়েছে

পাবনায় দৈনিক যায়যায় সময়ের রাজশাহী বিভাগীয় প্রধান ও জাতীয় দৈনিক ঘোষণার পাবনা সদর উপজেলা প্রতিনিধি সংবাদকর্মী কৌশিক হোসেনের বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। গত বুধবার রাতে দুর্বৃত্তরা বসতবাড়ির ভেন্টিলেটর কেটে ভেতরে প্রবেশ করে নগদ টাকা, স্বর্ণালঙ্কারসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

ভুক্তভোগী সাংবাদিক কৌশিক হোসেন জানান, মঙ্গলবার রাতে তিনি পরিবারের সবাই কে নিয়ে পাবনা পৌরসভার ১নং ওয়ার্ড গোবিন্দা মহল্লা থেকে সিরাজগঞ্জের উদ্দেশ্যে তার আত্মীয় বাড়িতে জান এখানে বুধবার রাত্রি যাপন করে বৃহস্পতিবার রাত ১১ টায় তার নিজ বাসভবনে ফিরে আসে । তিনি বাড়ির মেন গেটের তালাক খুলে তার নিজ স্ময়ণ কক্ষের তালা খোলা অবস্থায় দেখতে পান দ্রুত তিনি দরজা খুলে ঘরে প্রবেশ করে দেখেন ঘরের সবকিছু অগোছালো অবস্থায় এবং কাঠের আলমারি, ওয়ারড্রব স্টিলের আলমারির সকল তালা ভাঙ্গা অবস্থায় রয়েছে কাপড়-চোপড় এবং প্রয়োজনীয় কাগজপত্র সহ সবকিছু এদিক-ওদিক ছিটিয়ে রয়েছে, পরবর্তীতে সে দ্রুত তার পাশের রুমে দিকে গেলে রুমে দরজা খোলা অবস্থা পান এবং ভেভরে প্রবেশ করতেই দেখা যায় উপরের ভেন্টিলেটর ভেঙ্গে সংঘবদ্ধ চোরেরা কৌশলে ঘরে ঢোকে। এরপর আলমারি ভেঙে নগদ অর্থ, স্বর্ণের গয়না এবং প্রয়োজনীয় নথিপত্রসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে পালিয়েছে । আসবাবপত্র এলোমেলো দেখে এবং মালামাল চুরি হওয়ার বিষয়টি বুঝতে পারেন ভুক্তভোগী পরিবার।
তার কাছে ক্ষতির পরিমাণ সম্পর্কে জানতে চাইলে তিনি আমাদেরকে জানান ২৯.১৫৯ গ্রাম সোনার গহনা , ৫৮.৩১৯ গ্রাম রুপার গহনা ও ৭৫ হাজার নগদ টাকা সংঘবদ্ধ চোরেরা চুরি করে নিয়ে যায়।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। স্থানীয় সচেতন মহল মনে করছেন, এলাকায় চুরির ঘটনা বেড়ে যাওয়ায় নিরাপত্তা নিয়ে চরম শঙ্কা তৈরি হয়েছে। তারা দ্রুত পুলিশি টহল বাড়ানোর দাবি জানিয়েছেন।

ঘটনার বিষয়ে জানতে চাইলে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তারিকুল ইসলাম বলেন, “আমরা বিষয়টি সম্পর্কে অবগত হয়েছি। অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল, পাবনা জনাব মোঃ শরিফুল ইসলাম স্যার ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে। আশা করছি, দ্রুতই জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা সম্ভব হবে। এ ঘটনায় থানায় একটি মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট