1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ধামইরহাটে ভ্রাম্যমাণ আদালতে মাদক গ্রহণকারীকে ১ মাসের কারাদণ্ড নিয়ামতপুরে বাড়ির আঙিনায় গাঁজার চাষ, গ্রেপ্তার ১ ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেের সামনেই ড্রেন থেকে নবজাতক শিশুর মৃত্যু দেহ উদ্ধার  ধামইরহাটে ধারালো হাসুয়ার কোপে এক যুবকের মৃত্যু   নিয়ামতপুরে ছেলের বিরুদ্ধে গলায় ছুরি ধরে মাকে হত্যা চেষ্টার অভিযোগ নিয়োগ দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগ ‘দৈনিক প্রথম চিত্র’র নিয়ামতপুরে স্ত্রী বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের হামলায় প্রতিবন্ধী যুবকের মৃত্যু, আটক ৩ ভূরুঙ্গামারীতে ডিলার পয়েন্টে কৃষকদের বিক্ষোভ, অবশেষে প্রশাসনের হস্তক্ষেপে সার বিতরণ নীলফামারীতে নিষিদ্ধ হাইড্রোলিক হর্ণ ব্যবহারে তিন গাড়িতে তিন হাজার টাকা জরিমানা রৌমারীতে নানা আয়োজনের মধ্য দিয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

রৌমারীতে উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন

রৌমারী উপজেলা প্রতিনিধি:-
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
  • ৫৮ বার পড়া হয়েছে

আনন্দ-উচ্ছ্বাস আর বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে কুড়িগ্রামের রৌমারীতে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ ১৪৩৩। এ উপলক্ষে সকালে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। রঙিন ব্যানার, ফেস্টুন ও ঐতিহ্যবাহী সাজে সজ্জিত শোভাযাত্রায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সৃষ্টি হয় এক উৎসবমুখর পরিবেশ। শোভাযাত্রা শেষে উপজেলা হলরুমে আয়োজন করা হয় ঐতিহ্যবাহী পান্তা-ভাতের অনুষ্ঠান। এতে অংশগ্রহণকারীরা বাঙালির চিরায়ত সংস্কৃতি ও ঐতিহ্যের স্বাদ উপভোগ করেন। পুরো আয়োজনজুড়ে বিরাজ করছিল প্রাণবন্ত ও আনন্দঘন পরিবেশ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুড়িগ্রাম-৪ আসনের মাননীয় সংসদ সদস্য মোঃ মোস্তাফিজুর রহমান মোস্তাক। তিনি বাংলা নববর্ষের তাৎপর্য তুলে ধরে সকলকে ঐক্য, সম্প্রীতি ও উন্নয়নের পথে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আলাউদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) রাফিউর রহমান, রৌমারী উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুর রাজ্জাক, সদস্য সচিব মোস্তাফিজুর রহমান রঞ্জু, উপজেলা জামায়াতে ইসলামীর আমির হায়দার আলী এবং রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাওসার আলীসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ।
সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে নববর্ষের এ আয়োজন হয়ে ওঠে আরও প্রাণবন্ত ও আনন্দঘন। নতুন বছরের আগমনে সুখ, সমৃদ্ধি ও শান্তির প্রত্যাশায় একে অপরকে শুভেচ্ছা বিনিময় করেন উপস্থিত

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট