1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
রবিবার, ০৭ জুন ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
নীলফামারী বৌদ্ধ বিহারে বুদ্ধপূজা উদযাপন ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরন ভূরুঙ্গামারীতে ভয়াবহ অগ্নিকাণ্ড: ১০৫টি দোকান পুড়ে ছাই, ক্ষতি প্রায় ১২ কোটি টাকা নীলফামারীতে টানা তাপদাহের পর ঝড়-বৃষ্টি: বজ্রপাতে একজনের মৃত্যু মান্দায় সোনালী ব্যাংকের ঋণ বিতরণ ও আদায় মেলা অনুষ্ঠিত কালাইয়ে ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী ইউনুস আলী মন্ডলের কর্মী সমাবেশ  গাজীপুরে বাস- অটোরিকশা সংঘর্ষ, নিহত-২ নিয়ামতপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ডাসকো’র ৬০০ গাছের চারা বিতরণ ঘরের মেঝে খুঁড়তেই বের হলো মায়ের লাশ, ছেলে পলাতক ভুল রক্তের রিপোর্টে প্রসূতির জীবন ঝুঁকিতে, জলঢাকা স্বাস্থ্য কমপ্লেক্সে চাঞ্চল্য মানবপাচারের শিকার প্রবাসীদের আর্তনাদ, দালালের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

রৌমারীতে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো ঐতিহাসিক বড়াইবাড়ি দিবস

রৌমারী উপজেলা প্রতিনিধি:-
  • প্রকাশিত: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ৩৩ বার পড়া হয়েছে

২০০১ সালের ১৮ এপ্রিল বড়াইবাড়ি সীমান্ত এলাকায় তৎকালীন বাংলাদেশ রাইফেলস (বিডিআর) এবং ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর মধ্যে সংঘটিত হয় এক রক্তক্ষয়ী সংঘর্ষ। এদিন বিডিআর সদস্য ও স্থানীয় গ্রামবাসীর অসীম সাহসিকতা ও আত্মত্যাগের মাধ্যমে রচিত হয় গৌরবোজ্জ্বল এক ইতিহাস।

শনিবার সকালে বড়াইবাড়িতে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ, প্রশাসক, জেলা পরিষদ কুড়িগ্রাম ও সদস্য-সচিব, কুড়িগ্রাম জেলা বিএনপি। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন মোস্তাফিজার রহমান মোস্তফা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, যুগ্ম আহ্বায়ক কুড়িগ্রাম জেলা বিএনপি; অধ্যাপক মোখলেছুর রহমান, আহ্বায়ক রাজিবপুর উপজেলা বিএনপি; আব্দুর রাজ্জাক, আহ্বায়ক রৌমারী উপজেলা বিএনপি; মোস্তাফিজুর রহমান রনজু, সদস্য-সচিব রৌমারী উপজেলা বিএনপি; ইমান আলী, সাবেক চেয়ারম্যান রৌমারী উপজেলা পরিষদ; এবং নাসির উদ্দিন, সদস্য আহ্বায়ক কমিটি রৌমারী উপজেলা বিএনপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক সংসদ সদস্য মোঃ রুহুল আমিন এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মোঃ সেকান্দার আলী।

আলোচনা সভায় বক্তারা শহীদদের স্মরণে স্থায়ী স্মৃতিফলক নির্মাণ এবং দিবসটি সরকারিভাবে পালনের দাবি জানান।

উল্লেখ্য, ওইদিন ভোররাতে বিএসএফ আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে বড়াইবাড়ী গ্রামে হামলা চালালে গ্রামজুড়ে আতঙ্ক সৃষ্টি হয়। তৎকালীন বিডিআর সদস্য ও স্থানীয় গ্রামবাসী সম্মিলিতভাবে প্রতিরোধ গড়ে তোলেন। তাদের সাহসী প্রতিরোধের মুখে শেষ পর্যন্ত পিছু হটতে বাধ্য হয় বিএসএফ।

সংঘর্ষে ৩৩ রাইফেল ব্যাটালিয়নের ল্যান্স নায়েক ওহিদুজ্জামান, সিপাহী মাহফুজার রহমান এবং ২৬ রাইফেলস ব্যাটালিয়নের সিপাহী আব্দুল কাদের শহীদ হন। অপরদিকে বিএসএফের ১৬ সদস্য নিহত হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট