1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
বুধবার, ১০ জুন ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
নীলফামারী বৌদ্ধ বিহারে বুদ্ধপূজা উদযাপন ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরন ভূরুঙ্গামারীতে ভয়াবহ অগ্নিকাণ্ড: ১০৫টি দোকান পুড়ে ছাই, ক্ষতি প্রায় ১২ কোটি টাকা নীলফামারীতে টানা তাপদাহের পর ঝড়-বৃষ্টি: বজ্রপাতে একজনের মৃত্যু মান্দায় সোনালী ব্যাংকের ঋণ বিতরণ ও আদায় মেলা অনুষ্ঠিত কালাইয়ে ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী ইউনুস আলী মন্ডলের কর্মী সমাবেশ  গাজীপুরে বাস- অটোরিকশা সংঘর্ষ, নিহত-২ নিয়ামতপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ডাসকো’র ৬০০ গাছের চারা বিতরণ ঘরের মেঝে খুঁড়তেই বের হলো মায়ের লাশ, ছেলে পলাতক ভুল রক্তের রিপোর্টে প্রসূতির জীবন ঝুঁকিতে, জলঢাকা স্বাস্থ্য কমপ্লেক্সে চাঞ্চল্য মানবপাচারের শিকার প্রবাসীদের আর্তনাদ, দালালের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

গাজীপুরে বিস্তৃত সবুজের এক অপরূপ রাজ্য ভাওয়াল জাতীয় উদ্যান

গাজীপুর প্রতিনিধি:-
  • প্রকাশিত: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
  • ৩১ বার পড়া হয়েছে

লাল মাটির বুকে গড়ে ওঠা এই বনভূমি যেন প্রকৃতির নিজ হাতে আঁকা এক জীবন্ত ক্যানভাস। নগর জীবনের কোলাহল পেছনে ফেলে এখানে রয়েছে প্রশান্তির ছোঁয়া, সবুজের স্নিগ্ধ আলিঙ্গন। দর্শনর্থীরা এখানে এসে প্রাণ ভরে বিশুদ্ধ অক্সিজেন গ্রহণ করতে পারলেও বেশ কিছু অব্যবস্থাপনার কারণে দর্শক হারাচ্ছেন ঐতিহ্যবাহী এ পার্কটি।পুরাতন ও ঐতিহ্যবাহী এ পার্কটি সংস্কার ও আধুনিকায়নের মাধ্যমে দর্শনার্থী বৃদ্ধির চেষ্টা চালাচ্ছেন বলে জানালেন কর্তৃপক্ষ।

স্বাধীনতা যুদ্ধের সূতিকাগার রাজা-গাজীদের স্মৃতি ধন্য জেলা গাজীপুর। রাজধানীর খুব কাছেই অক্সিজেনের ভান্ডার খ্যাত এ জেলা ভরপুর প্রাকৃতিক সৌন্দর্যে। ইট পাথরের নগরী থেকে কিছুটা স্বস্তির নিঃশ্বাস নিতে পৃথিবীর অন্যান্য জাতীয় উদ্যানের আদলে এ জেলাতে সরকারী উদ্যোগে গড়ে তোলা হয়েছে নানারকম গাছ-গাছালি ও পশু-পাখির প্রাণবৈচিত্র্যের এক সমৃদ্ধ ভান্ডার ভাওয়াল জাতীয় উদ্যান।
গজারি গাছের আধিক্যের কারণে ‘ভাওয়ালের গজারির গড়’ নামেও পরিচিত এই বনভূমি।

খেঁকশিয়াল, বেজি, কাঠবিড়ালী, গুঁইসাপসহ নানা বন্যপ্রাণীর দেখা মেলে এখানে। গাছের ফাঁকে ফাঁকে দৌড়ে বেড়ায় বানর, আর আকাশজুড়ে শোনা যায় নানা প্রজাতির পাখির ডাক। কোথাও বা দেখা মেলে শান্ত স্বভাবের হনুমানের।

প্রাণ ভরে নিঃশ্বাসের পাশাপাশি পিকনিক স্পট, কটেজ, রেস্টহাউস, ওয়াচ টাওয়ার, জলাশয়ে নৌকাভ্রমণ পর্যটকদের আনে বাড়তি আনন্দ।

তবে দর্শনার্থীদের নিরাপত্তা জোরদার, ওয়াসরুম ও জলাশয়ের লেকসহ নোংরা বেশ কিছু স্থাপনার সংস্কারের দাবী দর্শনার্থীদের।

পুরাতন স্থাপনা ও জিনিসপত্র নষ্ট, কিছু ক্ষেত্রে অব্যবস্থাপনার কথা স্বীকার করে দর্শনার্থীদের সুবিধার জন্য এসব স্থাপনার সংস্কারের পাশাপাশি সৌন্দর্য বর্ধনে সাধারণ দর্শনার্থী বৃদ্ধির চেষ্টা চালাচ্ছেন বলে জানালেন কর্তৃপক্ষ।

১২,৫০০ একর এলাকা জুড়ে শাল, গজারি, বহেড়া, আমলকি, বটসহ প্রায় ২২১ প্রজাতির গাছপালা এবং

৬ প্রজাতির স্তন্যপায়ী, ৯ প্রজাতির সরীসৃপ, ১০ প্রজাতির উভচর ও ৩৯ প্রজাতির পাখিসহ
৬৪ প্রজাতির প্রাণী এই বনের প্রাণ।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট