1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ধামইরহাটে কবর থেকে কঙ্কাল চুরির সঙ্গে জড়িত ৯ম শ্রেণির শিক্ষার্থী  পরকীয়ার সন্দেহে জের ধরে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ,ঘাতক স্বামী গ্রেফতার বরিশালে আ’লীগ নেতা ও সাবেক কাউন্সিলরের বিরুদ্ধে ভূমি দস্যুতার অভিযোগ রৌমারীতে সমাজকল্যাণ সমিতির জমিতে ড্রেজার বসিয়ে বালু উত্তোলনের অভিযোগ ধর্ম যার যার, দেশটা সবার- পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী জলঢাকায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা ​রৌমারীতে ৩৫ বিজিবি’র অভিযানে ভারতীয় ইয়াবা উদ্ধার জয়পুরহাটে অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে প্রতিমন্ত্রীর গাড়ি খাদে নীলফামারীতে সাপের কামড়ে নিহত এক যুবক ধামইরহাটে ভ্রাম্যমাণ আদালতে মাদক গ্রহণকারীকে ১ মাসের কারাদণ্ড

পূর্ব শত্রুতার জেরে গাজীপুরে যুবককে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ১

গাজীপুর প্রতিনিধি:-
  • প্রকাশিত: মঙ্গলবার, ২ জুন, ২০২৬
  • ৫০ বার পড়া হয়েছে

গাজীপুরের শ্রীপুরে পূর্ব শত্রুতার জেরে আজিজুল ইসলাম (৩৮) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রধান অভিযুক্ত শামীমকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিহত আজিজুল ইসলাম উপজেলার বরমী ইউনিয়নের পাইটালবাড়ি গ্রামের হানিফ মিয়ার ছেলে। পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার বিকেলে পারিবারিক একটি বিষয় নিয়ে আজিজুল ইসলাম ও তার ছোট ভাই ফাইজুলের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে পরিবারের সদস্যরা বিষয়টি মীমাংসা করে দেন। তবে ওই ঘটনার সুযোগ নিয়ে পূর্ব শত্রুতার জেরে শামীম, জামাল উদ্দিন, হৃদয়, শাহীনসহ কয়েকজন আজিজুলের ওপর হামলা চালায় বলে অভিযোগ রয়েছে।

অভিযোগ অনুযায়ী, হামলাকারীরা লোহার রড ও দেশীয় অস্ত্র দিয়ে আজিজুলকে এলোপাতাড়ি আঘাত করে। এতে গুরুতর আহত হয়ে তিনি ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাত ৩টার দিকে তার মৃত্যু হয়।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম জানান, মারধরের ঘটনায় নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে একটি মামলা দায়ের করা হয়েছিল। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজিজুলের মৃত্যু হওয়ায় মামলায় হত্যার ধারা সংযুক্ত করার জন্য আদালতে আবেদন করা হবে। ইতোমধ্যে অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি শামীমকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট