1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশালে হারানো মোবাইল ফিরে পেয়ে খুশি মালিকরা, প্রশংসিত কাউনিয়া থানা পুলিশ ভূরুঙ্গামারীতে যৌথ অভিযানে ১৫ ফুটের গাঁজাগাছসহ মাদককারবারি গ্রেপ্তার গাজীপুরে গাড়ি চলবে বিনা হর্নে নীরব সড়ক গড়তে ডিসির নির্দেশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী এমপি “আন্না মিনজ” এর ধামইরহাট সফর সংরক্ষিত নারী আসনের এমপি আন্না মিনজ ধামইরহাটের ইউএনও এর সাথে মতবিনিময় মাদকের সঙ্গে আপোস নয় ভূরুঙ্গামারীতে কঠোর বার্তা এমপি আনোয়ারুল ইসলামের  প্লানটার ফ্যাসাইটিস রোগে আক্রান্ত সাংবাদিক তপন দাস, চিকিৎসার জন্য চায় আর্থিক সাহায্য বরিশালের দুই সাংবাদিককে লাঞ্ছিত, জোর করে মুচলেখা অভিযোগ  পাবনায় ট্রান্সফরমার চুরি চক্রের ৬ সদস্য গ্রেপ্তার অসুস্থ বিএমএসএস প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিবুর রহমানের সুস্থতা কামনায় সবার দোয়া প্রার্থনা

পাবনায় ডিবি’র অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলিসহ গ্রেফতার -৩

পাবনা জেলা প্রতিনিধি:-
  • প্রকাশিত: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
  • ৫১ বার পড়া হয়েছে

পাবনা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহামাদ আনোয়ার জাহিদ মহোদয়ের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) জনাব মোঃ রেজিনুর রহমান এর তত্ত্বাবধানে, অফিসার ইনচার্জ (ডিবি) জনাব মোঃ রাশিদুল ইসলামের সরাসরি নেতৃত্বে এসআই বেনু রায় ও এসআই মাহিদুল ইসলামের সমন্বয়ে ডিবির একটি চৌকস দল পাবনা সদর থানা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে।

গোপন সংবাদের ভিত্তিতে ২৫/০৪/২০২৬ খ্রিঃ তারিখে দুপুরে পাবনা সদর থানাধীন গয়েশপুর ইউনিয়নের কুমিল্লী গ্রামে মোঃ আফজাল হোসেন (৬০) এর বসতবাড়িতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে একজন ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাকে ধাওয়া করে আটক করা হয়।

পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সামনে তল্লাশি চালিয়ে তার নিকট হতে এবং বসতবাড়ি থেকে নিম্নোক্ত অবৈধ অস্ত্র ও সরঞ্জামাদি উদ্ধার করা হয়ঃ

১টি দুইনলা বন্দুক, ২টি বিদেশি পিস্তল (৭.৬৫ মি.মি.)

৪ রাউন্ড গুলি (লোডেড অবস্থায়), ১টি মোবাইল ফোন

পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীর দেওয়া তথ্য অনুযায়ী পাবনা পৌর এলাকার রূপকথা রোডস্থ বোরহান মার্কেটে তার দোকানে অভিযান পরিচালনা করা হয়। সেখানে তল্লাশি চালিয়ে আগ্নেয়াস্ত্র তৈরী ও মেরামতের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়, যেমনঃ

বিভিন্ন সাইজের ট্রিগার, ক্লিপ, স্প্রিং ও ফায়ারিং পিন

আগ্নেয়াস্ত্রের ব্যারেল ও অন্যান্য যন্ত্রাংশ

.২২ বোরের গুলি ও খোসা একটি একনলা বন্দুকের বডি একটি ড্রিল মেশছে
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী উদ্ধারকৃত অস্ত্র ও যন্ত্রাংশের বৈধ কোনো কাগজপত্র প্রদর্শন করতে পারেননি। তার প্রদর্শিত ট্রেড লাইসেন্সে সেলাই মেশিন ও ইয়ারগান মেরামতের কথা উল্লেখ থাকলেও বাস্তবে অবৈধ আগ্নেয়াস্ত্র মেরামত, ক্রয়-বিক্রয় এবং যন্ত্রাংশ প্রস্তুতের সাথে জড়িত থাকার তথ্য পাওয়া যায়।

গ্রেফতারকৃত আসামী মোঃ আফজাল হোসেন দীর্ঘদিন যাবৎ অবৈধভাবে আগ্নেয়াস্ত্র সংরক্ষণ, মেরামত ও সরবরাহের সাথে জড়িত ছিল মর্মে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়েছে। উদ্ধারকৃত অস্ত্র, গুলি ও সরঞ্জামাদী জব্দ করা হয়েছে এবং আসামীর বিরুদ্ধে Arms Act, 1878 এর 19A/19(f) ধারায় পাবনা সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় অন্য কেউ জড়িত আছে কিনা তা উদ্ঘাটনে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। পলাতক আসামীকে গ্রেফতারের লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট