1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ধামইরহাটে কবর থেকে কঙ্কাল চুরির সঙ্গে জড়িত ৯ম শ্রেণির শিক্ষার্থী  পরকীয়ার সন্দেহে জের ধরে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ,ঘাতক স্বামী গ্রেফতার বরিশালে আ’লীগ নেতা ও সাবেক কাউন্সিলরের বিরুদ্ধে ভূমি দস্যুতার অভিযোগ রৌমারীতে সমাজকল্যাণ সমিতির জমিতে ড্রেজার বসিয়ে বালু উত্তোলনের অভিযোগ ধর্ম যার যার, দেশটা সবার- পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী জলঢাকায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা ​রৌমারীতে ৩৫ বিজিবি’র অভিযানে ভারতীয় ইয়াবা উদ্ধার জয়পুরহাটে অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে প্রতিমন্ত্রীর গাড়ি খাদে নীলফামারীতে সাপের কামড়ে নিহত এক যুবক ধামইরহাটে ভ্রাম্যমাণ আদালতে মাদক গ্রহণকারীকে ১ মাসের কারাদণ্ড

শিক্ষকদের প্রতি এমপি মোস্তাফিজুর রহমানের আহ্বান

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি:-
  • প্রকাশিত: সোমবার, ১ জুন, ২০২৬
  • ৩৫ বার পড়া হয়েছে

‘শিক্ষার আলোকবর্তিকা হাতে নিয়ে শিক্ষকরা শিক্ষা ও সমাজের উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করবেন। শিক্ষা প্রদানের পাশাপাশি

দেশ ও সমাজের অগ্রগতিতে শিক্ষকদের সহযোগিতা একান্ত প্রয়োজন’- শিক্ষকদের প্রতি আহবান জানিয়ে এমন মন্তব্য করেছেন নওগাঁ -১ (নিয়ামতপুর, পোরশা ও সাপাহার) আসনের সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান।

নওগাঁর নিয়ামতপুরে সোমবার (১জুন) সকাল ১১টায় নিয়ামতপুর ইসলামিয়া ফাজিল মাদ্রাসা মিলনায়তনে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি  এসব কথা বলেন। নিয়ামতপুর উপজেলা মাদ্রাসা শিক্ষক ও কর্মচারী সমিতি এই সংবর্ধনার আয়োজন করে।

তিনি আরও বলেন, ‘ইদানীং আমরা লক্ষ্য করেছি অন্যায়-অবিচার হতে মানুষ দূরে থাকতে পারছে না। এটা সমাজকে খারাপ বার্তা দিচ্ছে। সম্প্রতি উপজেলার বাহাদুরপুর গ্রামে ও গাজীপুরে নৃশংস দুটি ঘটনা ঘটে গেছে। শিক্ষা-দীক্ষা, অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি মানবিক মূল্যবোধ উন্নয়নে শিক্ষকদের জোরালো ভূমিকা থাকতে হবে।

এছাড়াও তিনি বলেন, ‘নিয়ামতপুর উপজেলার মাদ্রাসার কৃতি শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহী করতে আগামী দিনে সংবর্ধনার ব্যবস্থা করা হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিয়ামতপুর উপজেলা মাদ্রাসা শিক্ষক ও কর্মচারী সমিতির সভাপতি ও বালাতৈড় দাখিল মাদ্রাসার সুপার এমএম মোস্তফা কামাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শফিউল্লাহ সোনার, নিয়ামতপুর থানার দায়িত্বপ্রাপ্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক, নিয়ামতপুর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মোহা. তৈয়বুর রহমান, বটতলী মাদ্রাসার সুপার শাহজাহান আলী, চৌরাপাড়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মো. নিয়ামত উল্লাহ্, গাংগইল- মহাভার দাখিল মাদ্রাসার সুপার মো. নওশাদ আলী। এছাড়াও উপজেলার বিভিন্ন মাদ্রাসার অধ্যক্ষ, সুপার, শিক্ষকবৃন্দ ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মানপত্র পাঠ করেন বুধুরিয়া ডাঙ্গাপাড়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মো. মমতাজ হোসেন। সঞ্চালনা করেন নিয়ামতপুর ইসলামিয়া ফাজিল মাদ্রাসা প্রভাষক ও আমকুড়া দাখিল মাদ্রাসার সুপার মো. জিয়াউর রহমান।

অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি সংসদ সদস্য মোস্তাফিজুর রহমানকে ফুল ও ক্রেস্ট দিয়ে সংবর্ধনা প্রদান করেন শিক্ষক ও কর্মচারী সমিতির নেতারা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট