1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
শিরোনাম :
রৌমারীতে সমাজকল্যাণ সমিতির জমিতে ড্রেজার বসিয়ে বালু উত্তোলনের অভিযোগ ধর্ম যার যার, দেশটা সবার- পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী জলঢাকায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা ​রৌমারীতে ৩৫ বিজিবি’র অভিযানে ভারতীয় ইয়াবা উদ্ধার জয়পুরহাটে অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে প্রতিমন্ত্রীর গাড়ি খাদে নীলফামারীতে সাপের কামড়ে নিহত এক যুবক ধামইরহাটে ভ্রাম্যমাণ আদালতে মাদক গ্রহণকারীকে ১ মাসের কারাদণ্ড নিয়ামতপুরে বাড়ির আঙিনায় গাঁজার চাষ, গ্রেপ্তার ১ ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেের সামনেই ড্রেন থেকে নবজাতক শিশুর মৃত্যু দেহ উদ্ধার  ধামইরহাটে ধারালো হাসুয়ার কোপে এক যুবকের মৃত্যু  

রৌমারীতে মোহাম্মাদিয়া হাসপাতালের নাম ভাঙিয়ে প্রতারণা, জনতার হাতে আটক-২

রৌমারী উপজেলা প্রতিনিধি:-
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ৪০ বার পড়া হয়েছে

কুড়িগ্রামের রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়নের কর্তিমারী বাজারসংলগ্ন মোহাম্মাদিয়া হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের নাম ব্যবহার করে প্রতারণার অভিযোগে দুই ব্যক্তিকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় জনতা।

বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে উপজেলার বন্দবেড় ইউনিয়নের বাগমারা গ্রামের কয়েকটি পরিবারের কাছে গিয়ে ওই দুই ব্যক্তি নিজেদের মোহাম্মাদিয়া হাসপাতালের প্রতিনিধি পরিচয় দেন। তারা হাসপাতালের চিকিৎসাসেবা ও বিশেষ ছাড়ের প্রলোভন দেখিয়ে প্রত্যেকের কাছ থেকে ৩০০ টাকা করে আদায় করেন।

স্থানীয়দের সন্দেহ হলে তারা দুই ব্যক্তিকে আটক করে মোহাম্মাদিয়া হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন কবিরকে খবর দেন। তিনি ঘটনাস্থলে এসে জানান, আটক ব্যক্তিদের সঙ্গে হাসপাতালের কোনো ধরনের সম্পর্ক নেই। তারা হাসপাতালের নাম ব্যবহার করে প্রতারণা করে আসছিলেন।

আটক ব্যক্তিরা হলেন, জামালপুর জেলার শাহিন মিয়া এবং রংপুর জেলার লালবাগ থানার খেজমত আলীর ছেলে তুয্য আহমেদ।

ভুক্তভোগী আজিজুল হক বলেন, “দুই ব্যক্তি আমাদের গ্রামে এসে ওষুধ বিক্রি করছিলেন। তারা নিজেদের মোহাম্মাদিয়া হাসপাতালের প্রতিনিধি পরিচয় দিয়ে বলেন, তাদের কাছ থেকে ওষুধ কিনলে এবং হাসপাতালে গেলে তাদের নাম বললে কম খরচে চিকিৎসাসেবা পাওয়া যাবে। পরে বিষয়টি সন্দেহজনক মনে হলে আমরা তাদের আটক করি।

পরে আটক দুই ব্যক্তিকে রৌমারী থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট