1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
শিরোনাম :
রৌমারীতে সমাজকল্যাণ সমিতির জমিতে ড্রেজার বসিয়ে বালু উত্তোলনের অভিযোগ ধর্ম যার যার, দেশটা সবার- পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী জলঢাকায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা ​রৌমারীতে ৩৫ বিজিবি’র অভিযানে ভারতীয় ইয়াবা উদ্ধার জয়পুরহাটে অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে প্রতিমন্ত্রীর গাড়ি খাদে নীলফামারীতে সাপের কামড়ে নিহত এক যুবক ধামইরহাটে ভ্রাম্যমাণ আদালতে মাদক গ্রহণকারীকে ১ মাসের কারাদণ্ড নিয়ামতপুরে বাড়ির আঙিনায় গাঁজার চাষ, গ্রেপ্তার ১ ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেের সামনেই ড্রেন থেকে নবজাতক শিশুর মৃত্যু দেহ উদ্ধার  ধামইরহাটে ধারালো হাসুয়ার কোপে এক যুবকের মৃত্যু  

ধামইরহাটে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত 

ধামইরহাট(নওগাঁ)প্রতিনিধি:-
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ৩৭ বার পড়া হয়েছে

নওগাঁর ধামইরহাটে জুলাই শহীদ দিবস-২০২৬ পালন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে ১৬ জুলাই বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার প্রশান্ত চক্রবর্তী।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪৭ নওগাঁ-২ আসনের এমপি ইন্জিনিয়ার এনামুল হক। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) সাজ্জাদ পারভেজ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আশিষ কুমার সরকার, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মো. দেলোয়ার হোসেন, উপজেলা প্রকল্প কর্মকর্তা মো. মনছুর আলী, মৎস্য কর্মকর্তা আইয়ুব আলী,  যুবউন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরদার, উচ্চ মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, ঐতিহাসিক ৫আগষ্টে শহীদ বায়েজিদ বোস্তামির মা বেনুয়ারা, বায়েজিদ বোস্তামির ভাই কারিমুল ইসলাম, আহত মোঃ বাদশা  (রাবার বুলেটে ১ চোখ অন্ধ) ধামইরহাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ মো. হানজালা, বাংলাদেশ জামায়াতে ইসলামী ধামইরহাট উপজেলা শাখার নায়েবে আমির মৌঃ কামরুজ্জামান জুয়েল সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ছাত্র-শিক্ষক-অভিভাবক এবং বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। শহীদ বায়েজিদ বোস্তামির মা কান্নাজড়িত কন্ঠে সন্তানের নির্মম মৃত্যুর করুন বর্ননা তুলে ধরেন।

আলোচনা অনুষ্ঠানের পূর্বে জুলাই বিপ্লবের প্রামান্য চিত্র প্রজেক্টরের মাধ্যমে উপস্থাপন করেন আইসিটি অফিসার মহিউদ্দিন ভুইয়া। এছাড়াও সকল প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের রচনা প্রতিযোগীতা, আবৃতি, চিত্রাংকন প্রতিযোগীতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট