1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ধামইরহাটে ভ্রাম্যমাণ আদালতে মাদক গ্রহণকারীকে ১ মাসের কারাদণ্ড নিয়ামতপুরে বাড়ির আঙিনায় গাঁজার চাষ, গ্রেপ্তার ১ ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেের সামনেই ড্রেন থেকে নবজাতক শিশুর মৃত্যু দেহ উদ্ধার  ধামইরহাটে ধারালো হাসুয়ার কোপে এক যুবকের মৃত্যু   নিয়ামতপুরে ছেলের বিরুদ্ধে গলায় ছুরি ধরে মাকে হত্যা চেষ্টার অভিযোগ নিয়োগ দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগ ‘দৈনিক প্রথম চিত্র’র নিয়ামতপুরে স্ত্রী বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের হামলায় প্রতিবন্ধী যুবকের মৃত্যু, আটক ৩ ভূরুঙ্গামারীতে ডিলার পয়েন্টে কৃষকদের বিক্ষোভ, অবশেষে প্রশাসনের হস্তক্ষেপে সার বিতরণ নীলফামারীতে নিষিদ্ধ হাইড্রোলিক হর্ণ ব্যবহারে তিন গাড়িতে তিন হাজার টাকা জরিমানা রৌমারীতে নানা আয়োজনের মধ্য দিয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেশাজাতীয় দ্রব্য মিশিয়ে ৪০ লাখ টাকার মালামাল চুরির অভিযোগ

টাঙ্গাইল জেলা প্রতিনিধি:-
  • প্রকাশিত: রবিবার, ১৯ জুলাই, ২০২৬
  • ৩৭ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের মির্জাপুরে দিনের বেলা পানির ট্যাংকে নেশাজাতীয় দ্রব্য মিশিয়ে রাতে টাকা, স্বর্ণালংকারসহ প্রায় ৪০ লাখ টাকার মালামাল চুরির অভিযোগ পাওয়া গেছে। গতকাল শুক্রবার রাতে উপজেলার বাঁশতৈল ইউনিয়নের জুরান মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।

‎পুলিশ সূত্রে জানা গেছে, ওই এলাকার আবুল হোসেনের বাড়িতে গতকাল দুপুরের দিকে কয়েকজন লোক পানি খেতে আসেন। তাঁরা বাড়িটির টিউবওয়েলের কাছে যান। সেখানে পানি পান করে কিছুক্ষণ পর তাঁরা চলে যান। দুপুরের দিকে টিউবওয়েলের পাশে থাকা ট্যাংকের পানি পান করেন আবুল হোসেন। এর কিছুক্ষণ পর তিনি অচেতন হয়ে পড়েন।

‎আবুল হোসেনের বড় ছেলে সৌদি আরবপ্রবাসী আলাউদ্দিন মিয়া বলেন, তাঁর বাবাকে চিকিৎসার জন্য কুমুদিনী হাসপাতালে নেওয়া হয়। তাঁদের সঙ্গে পরিবারের অন্য সদস্যরাও আসেন। সন্ধ্যার দিকে হাসপাতালে চিকিৎসাধীন আবুল হোসেনকে রেখে সবাই বাড়ি ফেরেন। রাতে তাঁর মা রাহাতন বেগম, ভাই ইব্রাহিম মিয়া ও পাঁচ বোনসহ সবাই খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। গভীর রাতে দুই ঘরের টিনের বেড়া কেটে চোরেরা ঘরে ঢোকে। তারা ঘরের আলমারি ও শোকেসের তালা ভেঙে সেখানে রাখা ১৬ ভরি স্বর্ণালংকার, সাত লাখ টাকা, চারটি মুঠোফোনসহ প্রায় ৪০ লাখ টাকার মালামাল লুটে নেয়। এ ছাড়া জমির দলিলসহ জরুরি কাগজপত্রও নিয়ে যায়। আজ শনিবার সকালে বাড়ির লোকজন চুরির বিষয়টি টের পান। তাঁদের ধারণা, দুপুরে বাড়ি আসা লোকজন তাঁদের পানির ট্যাংকে নেশাজাতীয় দ্রব্য মিশিয়ে চলে যান। ওই ট্যাংকের পানি পান করে সবাই অচেতন হয়ে পড়েন।

‎এ ঘটনায় আবুল হোসেনের মেয়ে শিরিন আক্তার মির্জাপুর থানায় লিখিত অভিযোগ করেছেন। তিনি বলেন, পরিবারের সদস্যরা রাতে ওই ট্যাংকের পানিই পান করেন। সকালেও তাঁদের অস্বস্তি ও ঘুম ঘুম ভাব ছিল।

‎পুলিশ এ বিষয়ে আইনি পদক্ষেপ গ্রহণ করবে বলে জানান মির্জাপুর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) রফিকুল ইসলাম।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট