1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
রৌমারীতে সমাজকল্যাণ সমিতির জমিতে ড্রেজার বসিয়ে বালু উত্তোলনের অভিযোগ ধর্ম যার যার, দেশটা সবার- পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী জলঢাকায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা ​রৌমারীতে ৩৫ বিজিবি’র অভিযানে ভারতীয় ইয়াবা উদ্ধার জয়পুরহাটে অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে প্রতিমন্ত্রীর গাড়ি খাদে নীলফামারীতে সাপের কামড়ে নিহত এক যুবক ধামইরহাটে ভ্রাম্যমাণ আদালতে মাদক গ্রহণকারীকে ১ মাসের কারাদণ্ড নিয়ামতপুরে বাড়ির আঙিনায় গাঁজার চাষ, গ্রেপ্তার ১ ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেের সামনেই ড্রেন থেকে নবজাতক শিশুর মৃত্যু দেহ উদ্ধার  ধামইরহাটে ধারালো হাসুয়ার কোপে এক যুবকের মৃত্যু  

ধামইরহাটে মালঞ্চ কিন্ডারগার্টেন স্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

ধামইরহাট(নওগাঁ)প্রতিনিধি:-
  • প্রকাশিত: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
  • ৪৩ বার পড়া হয়েছে

ধামইরহাটে মালঞ্চ কিন্ডারগার্টেন স্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২১ জুলাই বেলা সাড়ে ১১টায় ধামইরহাট মালঞ্চ কিন্ডারগার্টেন স্কুলের আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গণে অভিভাবক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ -২ আসনের এমপি ইঞ্জিঃ এনামুল হক। তিনি অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, “আপনার সন্তান আগামি দিনের রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদ পেতে পারে। তাই নিজের এবং রাষ্ট্রের কল্যানে আপনার সন্তানকে সুসন্তান হিসেবে গড়ে তুলতে প্রত্যেক মায়ের ভূমিকা অপরিসিম।

সমাবেশে শিশুদের সুসন্তান হিসেবে গড়ে তোলার জন্য অভিভাবক ও শিক্ষকদের দায়ীত্ব বিষয়ে দিক নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন চকময়রাম সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম খেলাল ই রব্বানী, ন্যাশনাল ব্যাংকের উপশাখা ব্যাবস্থাপক গোলাম সয়রোয়ার, জামায়াতে ইসলামী উপজেলা নায়েব আমীর সাবেক ইউপি চেয়ারম্যান মাওঃ আতাউর রহমান। অনুষ্ঠান সঞ্চলনা করেন শিক্ষক আরিফুল ইসলাম।

মালঞ্চ কিন্ডারগার্টেন স্কুলের ফুলকুড়ি থেকে ৫ম শ্রেণির ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার প্রদান, ধামইরহাট কিন্ডারগার্টেন এসোসিয়েশন কর্তৃক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে ক্রেষ্ট ও সনদ বিতরণ এবং মক্তব শাখার ১৮ জন শিক্ষার্থীকে পবিত্র কোরআন শরিফ প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট