1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
নিয়ামতপুরে ৫৪ লিটার চোলাই মদ জব্দ, গ্রেপ্তার ৫ নিয়ামতপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ নিয়ামতপুরে বৃষ্টির অভাবে খরায় পুড়ছে আমনের খেত, দুশ্চিন্তায় কৃষক ‎বাসন থানায় অভিযোগ লিখতে নির্দিষ্ট দোকানে পাঠানোর অভিযোগ উঠেছে  দিনে ছাত্রলীগ নেতাকে নিয়ে ফেসবুকে পোস্ট, রাতে যুবদল নেতাকে পিটিয়ে আহত বাল্যবিবাহ,শিশুশ্রম ও ঝরেপড়া শিশু মুক্ত উপজেলা গড়ার লক্ষে সাংবাদিকদের নিয়ে আলোচনা সভা নিয়ামতপুরে ৩০পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ১ মাদক কারবারি গ্রেপ্তার উচ্চশিক্ষার মানোন্নয়নে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সংস্কার উদ্যোগ আশাব্যঞ্জক: রুহুল কবির রিজভী রৌমারীতে জাতীয় মৎস্য পক্ষ-উদ্বোধন, আলোচনা সভা ও মৎস্যচাষীদের পুরস্কার প্রদান জামালপুরে বিজিবি’র অভিযানে আসামীবিহীন ভারতীয় গরু আটক

নিয়ামতপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি:-
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

নওগাঁর নিয়ামতপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। এছাড়া শিক্ষার্থীদের মাঝে বৃত্তির চেক হস্তান্তর এবং উপজেলার ৮ ইউনিয়নে ফুটবল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) বেলা ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এসব উপকরণ ও চেক বিতরণ করা হয়।

২০২৫-২৬ অর্থ বছরের প্রধানমন্ত্রীর কার্যালয় হতে প্রাপ্ত ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের জীবনমান উন্নয়নে গৃহীত ‘ বিশেষ এলাকার উন্নয়ন সহায়তা ‘ কর্মসূচি বাস্তবায়নের জন্য এসব উপকরণ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুর্শিদা খাতুন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা তরিকুল ইসলাম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান পিপিএম সহ প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও উপকারভোগীরা।

অনুষ্ঠানে সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের জীবনমান উন্নয়নের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। কাউকে পেছনে রেখে নয়, সবাইকে একসঙ্গে নিয়েই দেশের উন্নয়ন এগিয়ে যাবে। শিক্ষার্থী ও নারীদের প্রাপ্ত সরঞ্জাম সঠিকভাবে ব্যবহার নিশ্চিত করার আহ্বান জানান তিনি।’
অনুষ্ঠানে ১৩৪ জন শিক্ষার্থীর মধ্যে বাইসাইকেল, ৮৯ জন নারীদের মাঝে সেলাই মেশিন, শ্রেণি ভিত্তিক ৮৯৪ জন শিক্ষার্থীর মাঝে বৃত্তির চেক হস্তান্তর এবং উপজেলার ৮ ইউনিয়নে ৩২০ টি ফুটবল বিতরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট