“চোরাচালানের বিরুদ্ধে বিন্দুমাত্র ছাড় নয়” এমন মনোভাবকে সামনে রেখে জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মোহাম্মদ মুশফিকুল হক এর সার্বিক দিক নির্দেশনায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করা হয়। অদ্য ১৪ আগস্ট ২০২৬ তারিখ আনুমানিক দুপুর ১৪২০ ঘটিকায় নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) অধীনস্থ সাহেবের আলগা বিওপি কর্তৃক চোরাচালান বিরোধী অভিযান পরিচালনাকালে সীমান্ত পিলার ১০৫১/এমপি হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ডিগ্রিরচর নামক স্থান হতে আসামীবিহীন ভারতীয় গরু-০২ টি আটক করতে সক্ষম হয়। জব্দকৃত ভারতীয় গরু রৌমারী কাস্টমসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন।
বিজিবি মহাপরিচালক মহোদয় কর্তৃক ঘোষিত মাদক ও চোরাচালনের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে সীমান্তে মাদক ও সকল ধরনের চোরাচালান পাচার রোধকল্পে এবং সীমান্ত সুরক্ষায় দৃঢ়তার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি)।