1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশালে হারানো মোবাইল ফিরে পেয়ে খুশি মালিকরা, প্রশংসিত কাউনিয়া থানা পুলিশ ভূরুঙ্গামারীতে যৌথ অভিযানে ১৫ ফুটের গাঁজাগাছসহ মাদককারবারি গ্রেপ্তার গাজীপুরে গাড়ি চলবে বিনা হর্নে নীরব সড়ক গড়তে ডিসির নির্দেশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী এমপি “আন্না মিনজ” এর ধামইরহাট সফর সংরক্ষিত নারী আসনের এমপি আন্না মিনজ ধামইরহাটের ইউএনও এর সাথে মতবিনিময় মাদকের সঙ্গে আপোস নয় ভূরুঙ্গামারীতে কঠোর বার্তা এমপি আনোয়ারুল ইসলামের  প্লানটার ফ্যাসাইটিস রোগে আক্রান্ত সাংবাদিক তপন দাস, চিকিৎসার জন্য চায় আর্থিক সাহায্য বরিশালের দুই সাংবাদিককে লাঞ্ছিত, জোর করে মুচলেখা অভিযোগ  পাবনায় ট্রান্সফরমার চুরি চক্রের ৬ সদস্য গ্রেপ্তার অসুস্থ বিএমএসএস প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিবুর রহমানের সুস্থতা কামনায় সবার দোয়া প্রার্থনা

ভোলা-৪ এ যুবদল নেতা নুরুল ইসলাম নয়নের পথসভা ক্ষমতায় এলে সরকারি বরাদ্দের হিসাব নেওয়া হবে

মনপুরা(ভোলা)প্রতিনিধি:-
  • প্রকাশিত: রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪৪ বার পড়া হয়েছে

ভোলা-৪ (চরফ্যাশন ও মনপুরা) আসনে নির্বাচনী পথসভায় অংশ নিয়েছেন জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন।

রবিবার (২১ সেপ্টেম্বর) দুপুর  সাড়ে ১২টায় তিনি চরফ্যাশন থেকে স্পিডবোট যোগে মনপুরার হাজিরহাট ল্যান্ড স্টেশনে পৌঁছান। পরে হাজিরহাটে আয়োজিত পথসভায় বক্তব্য রাখতে গিয়ে নুরুল ইসলাম নয়ন বলেন, গত ১৬ বছরে দেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থাকলেও জনগণ নিরাপদ ছিল না। আওয়ামী লীগের ভয়ে মানুষ ঘরে ঘুমাতে পারেনি।

তিনি অভিযোগ করে বলেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট সরকারকে সরিয়ে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি হলেও একটি গোষ্ঠী সেই নির্বাচন বানচালের চেষ্টা চালিয়ে যাচ্ছে। বিএনপি ক্ষমতায় এলে গত এক বছরের সরকারি বরাদ্দের পূর্ণাঙ্গ হিসাব নেওয়া হবে এবং জনগণের অধিকার নিশ্চিত করা হবে বলে ঘোষণা দেন তিনি।

নেতাকর্মীদের উদ্দেশে নয়ন আহ্বান জানান, প্রতিটি ভোটারের দ্বারে গিয়ে ধানের শীষ প্রতীকে ভোট চাইতে হবে।

পথসভায় আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ডা. কামাল হোসেন, হাজিরহাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল মান্নান হাওলাদার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যুবদলের মনপুরা উপজেলা আহ্বায়ক শামসুদ্দিন আহমেদ মোল্লা।

এছাড়াও উপস্থিত ছিলেন—মনপুরা উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল খালেক সেলিম মোল্লা, আলহাজ্ব সিরাজ পলোবান, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুর রহিম ফরাজী, চরফ্যাশন পৌরসভা যুবদলের আহ্বায়ক আলহাজ্ব জাহিদুল ইসলাম রাসেল, সাবেক সভাপতি মনপুরা উপজেলা ছাত্রদল ও উপজেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক এডভোকেট সালাউদ্দিন আহমেদ প্রিন্স, মনপুরা উপজেলা যুবদলের সদস্য সচিব হাফেজ আব্দুর রহিম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন, হাজিরহাট ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জামাল উদ্দিন মেম্বার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান পলাশ, সদস্য সচিব হোসেন হাওলাদার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরুদ্দিন তুহিন, মনপুরা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইকরাম কবির, ওলামা দলের সাবেক সভাপতি মাওলানা শিহাব উদ্দিনসহ স্থানীয় নেতাকর্মীরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট