1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
নিয়ামতপুরে ধান বিক্রি করতে না পেরে বিপাকে কৃষক ভোলাহাটে ছাত্র যুব গণজমায়েত ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত ধামইরহাটে দারুল ইসলাম বালিকা মডেল মাদ্রাসা উদ্যোগে দিনব্যাপী ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত  গাজীপুরের গজারি বনের জঙ্গল থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার ​৪০ বছরের শিক্ষকতার ইতি বিদায়বেলায় অশ্রুসজল বাক্যে যা বললেন প্রবীণ শিক্ষক ডাঃ অতিথি ও তার পরিবারের প্রতারণা; ভুক্তভোগীর আইনী পদক্ষেপ নিয়ামতপুরে ১০ কোটি টাকার মা ও শিশু কল্যাণ কেন্দ্রে নেই চিকিৎসক-ওষুধ, ব্যাহত চিকিৎসাসেবা নিয়ামতপুরে অগ্নিকাণ্ডে তুলার গোডাউন ভস্মীভূত কালাই বাইগনি ও হাটপুকুর বাজারে মামুনুর রশীদের নির্বাচনী লিফলেট বিতরণ জলঢাকায় খাস জমির ভিড়ে উধাও পৈত্রিক সম্পত্তি, প্রতিকার চেয়ে নবর উদ্দীনের আকুতি

ভূরুঙ্গামারীতে বাক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণচেষ্টা অভিযুক্ত যুবক গ্রেফতার 

ভূরুঙ্গামারি (কুড়িগ্রাম) প্রতিনিধি:-
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ৬৩ বার পড়া হয়েছে

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বাক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ চেষ্টার অপরাধে থানায় মামলা দায়ের করা হয়েছে। এই ঘটনায় আজাদুল ইসলাম (৩৫) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১৩ জুলাই ) সন্ধ্যায় তাকে গ্রেফতার করা হয়। সে উপজেলার তিলাই ইউনিয়নের দক্ষিণ ছাট গোপালপুর গ্রামের আব্দুল কাদের এর ছেলে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, গত শুক্রবার বিকেলে বাড়ির পাশের জমিতে কাজ করতে যায় ভূক্তভোগী শিশুর বাবা-মা। এই সুযোগে ফাঁকা বাড়িতে ঢুকে বাক প্রতিবন্ধী ওই শিশুকে জোড় পূবর্ক ধর্ষণের চেষ্টা চালায় যুবক আজাদুল। পরে শিশুটির গোংড়ানির শব্দ শুনে তার মা ঘরে ঢুকলে পালিয়ে যায় অভিযুক্ত।

বিষয়টি স্থানীয় ভাবে মিমাংসার চেষ্টা করলে সাড়া দেয়নি ওই যুবকের পরিবার। পরে ভুক্তভোগী শিশুর বাবা বাদি হয়ে সোমবার সকালে ভূরুঙ্গামারী থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নম্বর ২৪। ভুক্তভোগী শিশুটির বয়স ১১ বছর।

মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক শাহাজাহান জানান , ১১ বছরের বাক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ওই শিশুর বাবা বাদি হয়ে গতকাল সোমবার সকালে ভূরুঙ্গামারী থানায় একটি অভিযোগ দায়ের করেন। তদন্তে অভিযোগের সত‍্যতা মেলায় থানায় একটি মামলা রেকর্ড করা হয়। পরে ওই দিন সন্ধ্যায় অভিযান চালিয়ে অভিযুক্ত যুবককে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিম উদ্দিন ঘটনার সত‍্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত ব‍্যক্তিকে মঙ্গলবার সকালে কুড়িগ্রাম আদালতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট