1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নিয়ামতপুরে ধান বিক্রি করতে না পেরে বিপাকে কৃষক ভোলাহাটে ছাত্র যুব গণজমায়েত ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত ধামইরহাটে দারুল ইসলাম বালিকা মডেল মাদ্রাসা উদ্যোগে দিনব্যাপী ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত  গাজীপুরের গজারি বনের জঙ্গল থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার ​৪০ বছরের শিক্ষকতার ইতি বিদায়বেলায় অশ্রুসজল বাক্যে যা বললেন প্রবীণ শিক্ষক ডাঃ অতিথি ও তার পরিবারের প্রতারণা; ভুক্তভোগীর আইনী পদক্ষেপ নিয়ামতপুরে ১০ কোটি টাকার মা ও শিশু কল্যাণ কেন্দ্রে নেই চিকিৎসক-ওষুধ, ব্যাহত চিকিৎসাসেবা নিয়ামতপুরে অগ্নিকাণ্ডে তুলার গোডাউন ভস্মীভূত কালাই বাইগনি ও হাটপুকুর বাজারে মামুনুর রশীদের নির্বাচনী লিফলেট বিতরণ জলঢাকায় খাস জমির ভিড়ে উধাও পৈত্রিক সম্পত্তি, প্রতিকার চেয়ে নবর উদ্দীনের আকুতি

নিয়ামতপুরে ১০০পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার ২, ২৬ লিটার চোলাই মদ জব্দ

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি:-
  • প্রকাশিত: রবিবার, ৫ জুলাই, ২০২৬
  • ৫১ বার পড়া হয়েছে

নওগাঁর নিয়ামতপুর থানার মাদক বিরোধী অভিযানে ১০০পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া একটি চোলাই মদ তৈরির আস্তানায় অভিযান চালিয়ে প্রায় ১৩১০ লিটার চোলাই মদ তৈরির উপকর ও ২৬ লিটার চোলাই মদ জব্দ করা হয়।

শনিবার (৪ জুলাই) সন্ধ্যায় উপজেলার ২ নং চন্দননগর ইউনিয়নের ছাতড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তার হওয়া দুই ব্যক্তি হলেন ছাতড়া এলাকার রবিলাল সরদারের ছেলে মহাদেব সরদার ও দেবরাজ সরদারের ছেলে ভুট্টু সরদার।

থানা-পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে নওগাঁ পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এর নির্দেশনায় ও নিয়ামতপুর সার্কেল এএসপি এবং নিয়ামতপুর থানার ওসির নেতৃত্বে উপজেলার ছাতড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ১০০পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দুজনের তথ্যের ভিত্তিতে ছাতড়া কলকুলা পাড়ায় আনন্দ সরদারের মেয়ে শিল্পী ও মৃত জোতিন সরদারের মেয়ে কেতকীর বাড়িতে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিত টের পেয়ে তাঁরা দুজন পালিয়ে যায়। অভিযানে আনুমানিক ১৩১০ লিটার চোলাই মদ তৈরির উপকরণ এবং ২৬ লিটার চোলাই মদ, কয়েকশত কোমল পানীয়র বোতল জব্দ করা হয়।

নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান, পিপিএম   বলেন, গ্রেপ্তারকৃত দুই ব্যক্তি ও পলাতক দুজন দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। পলাতক দুই ব্যক্তিকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে। তাঁদের চারজনের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। সেই মামলায় দুজনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট