1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
নিয়ামতপুরে ধান বিক্রি করতে না পেরে বিপাকে কৃষক ভোলাহাটে ছাত্র যুব গণজমায়েত ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত ধামইরহাটে দারুল ইসলাম বালিকা মডেল মাদ্রাসা উদ্যোগে দিনব্যাপী ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত  গাজীপুরের গজারি বনের জঙ্গল থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার ​৪০ বছরের শিক্ষকতার ইতি বিদায়বেলায় অশ্রুসজল বাক্যে যা বললেন প্রবীণ শিক্ষক ডাঃ অতিথি ও তার পরিবারের প্রতারণা; ভুক্তভোগীর আইনী পদক্ষেপ নিয়ামতপুরে ১০ কোটি টাকার মা ও শিশু কল্যাণ কেন্দ্রে নেই চিকিৎসক-ওষুধ, ব্যাহত চিকিৎসাসেবা নিয়ামতপুরে অগ্নিকাণ্ডে তুলার গোডাউন ভস্মীভূত কালাই বাইগনি ও হাটপুকুর বাজারে মামুনুর রশীদের নির্বাচনী লিফলেট বিতরণ জলঢাকায় খাস জমির ভিড়ে উধাও পৈত্রিক সম্পত্তি, প্রতিকার চেয়ে নবর উদ্দীনের আকুতি

জলঢাকায় শিশু যৌন নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার ১

জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি:-
  • প্রকাশিত: শনিবার, ৪ জুলাই, ২০২৬
  • ৬৫ বার পড়া হয়েছে

নীলফামারীর জলঢাকায় ছয় বছর বয়সী এক শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার জলঢাকা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাসস্ট্যান্ড ডাঙ্গাপাড়া এলাকায় গত ১২ মে শিশুটির বাবা-মায়ের অনুপস্থিতির সুযোগে প্রতিবেশী নূর আলম ওরফে লাল (৩৫) খাবারের প্রলোভন দেখিয়ে তাকে নিজের বাড়িতে নিয়ে যান। সেখানে শিশুটিকে যৌন নির্যাতন করা হয় বলে মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে।

ঘটনার পর শিশুটি বিষয়টি তার মাকে জানায়। পরে পরিবারের সদস্যরা অভিযুক্তের কাছে এর ব্যাখ্যা চাইলে তিনি তাদের ভয়ভীতি প্রদর্শন করেন বলে অভিযোগ রয়েছে। বিষয়টি স্থানীয় লোকজনকে জানানো হলে তারা সমাধানের উদ্যোগ নিলে অভিযুক্ত এলাকা ছেড়ে ঢাকায় চলে যান।

পুলিশ জানায়, শুক্রবার (৩ জুলাই) সন্ধ্যায় অভিযুক্ত কয়েকজনকে সঙ্গে নিয়ে পুনরায় ভুক্তভোগী পরিবারের বাড়িতে গিয়ে ভয়ভীতি প্রদর্শন করেন। এ সময় স্থানীয় লোকজন তাকে আটক করে জলঢাকা থানায় সোপর্দ করেন।

ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে নূর আলম ওরফে লাল এবং তার স্ত্রী সাতোয়ারা বেগমের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এ ঘটনায় জলঢাকা থানায় ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন-এর ১০ ধারা এবং দণ্ডবিধির ১৪৩, ৪৪৭ ও ৫০৬ ধারায় মামলা রুজু করা হয়েছে। মামলার তদন্তভার এসআই (নিরস্ত্র) মো. আব্দুস ছাত্তারের ওপর অর্পণ করা হয়েছে।

জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল আলম জানান, প্রধান অভিযুক্ত নূর আলম ওরফে লালকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং ঘটনাটি নিয়ে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট