1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
নিয়ামতপুরে ধান বিক্রি করতে না পেরে বিপাকে কৃষক ভোলাহাটে ছাত্র যুব গণজমায়েত ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত ধামইরহাটে দারুল ইসলাম বালিকা মডেল মাদ্রাসা উদ্যোগে দিনব্যাপী ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত  গাজীপুরের গজারি বনের জঙ্গল থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার ​৪০ বছরের শিক্ষকতার ইতি বিদায়বেলায় অশ্রুসজল বাক্যে যা বললেন প্রবীণ শিক্ষক ডাঃ অতিথি ও তার পরিবারের প্রতারণা; ভুক্তভোগীর আইনী পদক্ষেপ নিয়ামতপুরে ১০ কোটি টাকার মা ও শিশু কল্যাণ কেন্দ্রে নেই চিকিৎসক-ওষুধ, ব্যাহত চিকিৎসাসেবা নিয়ামতপুরে অগ্নিকাণ্ডে তুলার গোডাউন ভস্মীভূত কালাই বাইগনি ও হাটপুকুর বাজারে মামুনুর রশীদের নির্বাচনী লিফলেট বিতরণ জলঢাকায় খাস জমির ভিড়ে উধাও পৈত্রিক সম্পত্তি, প্রতিকার চেয়ে নবর উদ্দীনের আকুতি

পাবনায় ডিবির অভিযানে ৩০ গ্রাম হিরোইন সহ গ্রেফতার ৩

পাবনা জেলা প্রতিনিধি:-
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
  • ৪৯ বার পড়া হয়েছে

মাদকমুক্ত পাবনা গড়ার প্রত্যয়ে জেলা পুলিশ সুপার জনাব সুফি উল্লাহ কঠোর নির্দেশনায় একটি সফল মাদকবিরোধী অভিযান চালিয়েছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। অভিযানে ৩০ গ্রাম হেরোইনসহ ৩ জন সক্রিয় মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, পাবনা জেলা পুলিশের সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ ছুফি উল্লাহ মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় এই বিশেষ অভিযানটি পরিচালিত হয়। অভিযানকালে মাদক কারবারিদের হেফাজত থেকে ৩০ গ্রাম হেরোইন, মাদক বিক্রয়ের নগদ ১০,৫০০ টাকা, ১টি মোবাইল ফোন এবং অপরাধে ব্যবহৃত ১টি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এ ঘটনায় গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী ঈশ্বরদী থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

পাবনা জেলা ডিবি পুলিশ জানায়, মাদকের অবৈধ ব্যবসার সঙ্গে জড়িত ব্যক্তি ও সিন্ডিকেটের বিরুদ্ধে তাদের এই অভিযান ধারাবাহিকভাবে চলমান রয়েছে। এই মাদক সরবরাহকারী চক্রের পেছনে জড়িত অন্যান্য সদস্যদের শনাক্ত ও আইনের আওতায় আনতে অনুসন্ধান ও অভিযান অব্যাহত আছে।

”মাদকের বিরুদ্ধে আপসহীন পাবনা জেলা পুলিশ” এই স্লোগানকে সামনে রেখে জেলা পুলিশ জননিরাপত্তা নিশ্চিতকরণে বদ্ধপরিকর। মাদকের মতো সামাজিক ব্যাধি নির্মূলে সাধারণ মানুষের সহযোগিতাও কামনা করেছে পুলিশ প্রশাসন। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আপনার দেওয়া যেকোনো সঠিক তথ্যই হতে পারে মাদকের বিরুদ্ধে পরবর্তী সফল অভিযানের সূচনা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট