1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
নিয়ামতপুরে ধান বিক্রি করতে না পেরে বিপাকে কৃষক ভোলাহাটে ছাত্র যুব গণজমায়েত ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত ধামইরহাটে দারুল ইসলাম বালিকা মডেল মাদ্রাসা উদ্যোগে দিনব্যাপী ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত  গাজীপুরের গজারি বনের জঙ্গল থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার ​৪০ বছরের শিক্ষকতার ইতি বিদায়বেলায় অশ্রুসজল বাক্যে যা বললেন প্রবীণ শিক্ষক ডাঃ অতিথি ও তার পরিবারের প্রতারণা; ভুক্তভোগীর আইনী পদক্ষেপ নিয়ামতপুরে ১০ কোটি টাকার মা ও শিশু কল্যাণ কেন্দ্রে নেই চিকিৎসক-ওষুধ, ব্যাহত চিকিৎসাসেবা নিয়ামতপুরে অগ্নিকাণ্ডে তুলার গোডাউন ভস্মীভূত কালাই বাইগনি ও হাটপুকুর বাজারে মামুনুর রশীদের নির্বাচনী লিফলেট বিতরণ জলঢাকায় খাস জমির ভিড়ে উধাও পৈত্রিক সম্পত্তি, প্রতিকার চেয়ে নবর উদ্দীনের আকুতি

২০ টাকার টিকিট ৩৫ টাকা! বরিশাল প্লানেট পার্কে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ

জামাল কাড়াল, বরিশাল:-
  • প্রকাশিত: শনিবার, ৪ জুলাই, ২০২৬
  • ৬৩ বার পড়া হয়েছে

বরিশাল নগরীর বিনোদন কেন্দ্র প্লানেট পার্কে প্রবেশ টিকিটের নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পার্কে আগত দর্শনার্থীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

অভিযোগ অনুযায়ী, পার্কে প্রবেশের টিকিটের নির্ধারিত মূল্য ২০ টাকা হলেও দর্শনার্থীদের কাছ থেকে প্রতিটি টিকিটের জন্য ৩৫ টাকা করে নেওয়া হচ্ছে। ফলে প্রতি টিকিটে অতিরিক্ত ১৫ টাকা আদায় করা হচ্ছে বলে অভিযোগ করেন ভুক্তভোগী পর্যটকরা।

পার্কে ঘুরতে আসা মোসাঃ মিম আক্তারসহ আরো কয়েকজন দর্শনার্থী জানান আমরা তো এখানে নতুন ঘুরতে আসি না প্রতিবারই ২০ টাকা দিকে টিকিট কাটি এবার বাড়তি ১৫  টাকা কেন নিচ্ছে তা আমরা জানি না। আমাদের দাবি টিকিটের মূল্য ২০ টাকা করাই হোক। দর্শনীয়দের মধ্যে মোসাঃ লিমা আক্তার বলেন আমি আর আমার হাজবেন্ড এখানে ঘরতে আসি আমাদের দেখে দোকানদাররা ডাক দেয় আমাদের বসিয়ে অধিক টাকা হাতিয়ে নিয়েছে ও প্রতিটি খাবারের মূল্য অতিরিক্ত টাকা গুনতে হচ্ছে।

কোনো পূর্বঘোষণা বা মূল্য তালিকায় পরিবর্তনের তথ্য ছাড়াই অতিরিক্ত টাকা নেওয়া হচ্ছে। তারা বিষয়টির সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

এ বিষয়ে প্লানেট পার্ক কর্তৃপক্ষের বক্তব্য জানা সম্ভব হয়নি। তবে অতিরিক্ত টিকিট মূল্য আদায়ের অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সচেতন নাগরিকরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট