1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
নিয়ামতপুরে ধান বিক্রি করতে না পেরে বিপাকে কৃষক ভোলাহাটে ছাত্র যুব গণজমায়েত ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত ধামইরহাটে দারুল ইসলাম বালিকা মডেল মাদ্রাসা উদ্যোগে দিনব্যাপী ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত  গাজীপুরের গজারি বনের জঙ্গল থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার ​৪০ বছরের শিক্ষকতার ইতি বিদায়বেলায় অশ্রুসজল বাক্যে যা বললেন প্রবীণ শিক্ষক ডাঃ অতিথি ও তার পরিবারের প্রতারণা; ভুক্তভোগীর আইনী পদক্ষেপ নিয়ামতপুরে ১০ কোটি টাকার মা ও শিশু কল্যাণ কেন্দ্রে নেই চিকিৎসক-ওষুধ, ব্যাহত চিকিৎসাসেবা নিয়ামতপুরে অগ্নিকাণ্ডে তুলার গোডাউন ভস্মীভূত কালাই বাইগনি ও হাটপুকুর বাজারে মামুনুর রশীদের নির্বাচনী লিফলেট বিতরণ জলঢাকায় খাস জমির ভিড়ে উধাও পৈত্রিক সম্পত্তি, প্রতিকার চেয়ে নবর উদ্দীনের আকুতি

বরিশালে যুবলীগের দুই নেতা আটক

বরিশাল প্রতিনিধি:-
  • প্রকাশিত: সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪৩ বার পড়া হয়েছে

বরিশাল মহানগর ৮নং ওয়ার্ড যুবলীগের প্রচার সম্পাদক মাসুম খানকে রাজনৈতিক মামলায় আটক করা হয়েছে। একই দিন পৃথক অভিযানে আউয়াল খান নামের আরেক আওয়ামী লীগ নেতাকে আটক করেছে কোতয়ালী মডেল থানা পুলিশ। তাদেরকে বরিশাল মহানগর বিএনপির আহবায়ক মনিরুজ্জামান ফারুক ও সদস্য সচিব জিয়া উদ্দিন শিকদারের মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

সোমবার (২৯ সেপ্টেম্বর) রাত ৩ টার দিকে নগরীর সাগরদী ও সিটি মার্কেট এলাকা থেকে তাদের আটক করা হয়।

মাসুম খান বরিশাল মহানগর ৮নং ওয়ার্ড যুবলীগের প্রচার সম্পাদক ও জিন্নাত আলী খানের ছেলে। তিনি বিএনপির অফিস ভাঙচুর-অগ্নিসযোগ ও সদস্য সচিব জিয়া উদ্দিন শিকদারের উপরে হামলায় সক্রিয় ভূমিকা পালন করেছে। ইতিপূর্বে দেশীয় অস্ত্র হাতে বেশ কয়েকটি ছবি ভাইরাল হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে অস্ত্রশস্ত্র ও মারাত্মক আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালায় আওয়ামী লীগ ও তাদের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এ সময় যুবলীগ নেতা মাসুম খান দেশীয় অস্ত্র নিয়ে ছাত্র-জনতার উপর হামলা চালিয়েছিল।এসব ঘটনায় করা মামলায় সোমবার রাত ৩ টার দিকে নগরীর সাগরদী এলাকা থেকে তাকে আটক করা হয়।

অপরদিকে নগরীর সিটি মার্কেট এলাকা থেকে আউয়াল খানকে আটক করা হয়েছে। তিনি হোসেন আলী খানের ছেলে। তিনি আওয়ামী লীগের রাজনীতি সাথে জড়িত ছিল বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করে কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন- রাজনৈতিক মামলায় মাসুম ও আউয়ালকে আটক করে আদালতে পাঠানো হয়েছে। এর মধ্যে মাসুম ৮নং ওয়ার্ড যুবলীগের প্রচার সম্পাদক। আর আউয়াল আওয়ামী লীগের রাজনীতি সাথে জড়িত বলে আমরা জানতে পেরেছি

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট