1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশালে হারানো মোবাইল ফিরে পেয়ে খুশি মালিকরা, প্রশংসিত কাউনিয়া থানা পুলিশ ভূরুঙ্গামারীতে যৌথ অভিযানে ১৫ ফুটের গাঁজাগাছসহ মাদককারবারি গ্রেপ্তার গাজীপুরে গাড়ি চলবে বিনা হর্নে নীরব সড়ক গড়তে ডিসির নির্দেশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী এমপি “আন্না মিনজ” এর ধামইরহাট সফর সংরক্ষিত নারী আসনের এমপি আন্না মিনজ ধামইরহাটের ইউএনও এর সাথে মতবিনিময় মাদকের সঙ্গে আপোস নয় ভূরুঙ্গামারীতে কঠোর বার্তা এমপি আনোয়ারুল ইসলামের  প্লানটার ফ্যাসাইটিস রোগে আক্রান্ত সাংবাদিক তপন দাস, চিকিৎসার জন্য চায় আর্থিক সাহায্য বরিশালের দুই সাংবাদিককে লাঞ্ছিত, জোর করে মুচলেখা অভিযোগ  পাবনায় ট্রান্সফরমার চুরি চক্রের ৬ সদস্য গ্রেপ্তার অসুস্থ বিএমএসএস প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিবুর রহমানের সুস্থতা কামনায় সবার দোয়া প্রার্থনা

নিয়ামতপুরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে ৩ সন্তানের জননীর অবস্থান

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি:-
  • প্রকাশিত: রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১০৯ বার পড়া হয়েছে

নওগাঁর নিয়ামতপুর উপজেলায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থান নিয়েছেন প্রেমিকা। তবে প্রেমিক বলছেন, ফেসবুকের ছবির সঙ্গে প্রেমিকার চেহারার কোনো মিল নেই। প্রেমিকার আগের বিয়ে ও তিনটি সন্তানের কথা গোপন করা হয়েছে। একাধিক পুরুষের সঙ্গেও সম্পর্ক রয়েছে প্রেমিকার। তাই বিয়ে করতে রাজি নন তিনি।

প্রেমিকের (১৯) বাড়ি উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের একটি গ্রামে। আর প্রেমিকার (৩০) বাড়ি মান্দা উপজেলার জোতবাজার এলাকায়। গতকাল শনিবার প্রেমিকের বাড়িতে এসে ফিরে গেলেও আজ রোববার আবার এসেছেন তিনি।

অবস্থান নেওয়া ওই প্রেমিকা (৩০) জানান,
প্রায় তিন মাস আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শ্রীমন্তপুর এলকার এক ছেলের সঙ্গে তার পরিচয় ও সম্পর্ক গড়ে ওঠে। ওই সময় ছেলেটি ঢাকায় অবস্থান করছিলেন। পরে তিনি ঢাকায় গিয়ে ছেলেটির সঙ্গে প্রায় এক মাস বসবাস করেন। তবে তাঁর কাছে বিয়ের কোনো কাগজপত্র নেই বলে জানিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই নারীর আগের সংসারে তিনটি সন্তান রয়েছে। তিনি ছোট ছেলেকে নিয়ে ছেলেটির সঙ্গে এক মাস সংসার করেন। ছেলেটির সঙ্গে সম্পর্কের কারণে তিনি পরিবার থেকেও বিচ্ছিন্ন হয়ে পড়েন। ওই প্রেমিকা জানান, বর্তমানে তার পরিবারের একমাত্র শর্ত—ছেলেটির সঙ্গেই তাকে সংসার করতে হবে।

তিনি অভিযোগ করে বলেন, ছেলেটি তাকে বিয়ে করার আশ্বাস দিয়েছিল। সেই আশ্বাসেই তিনি এখন বিয়ের দাবিতে অবস্থান করছেন। গতকাল স্থানীয় এক ইউপি সদস্যের আশ্বাসে তিনি স্থান ত্যাগ করলেও আজ রবিবার আবারও সেখানে ফিরে আসেন।

এদিকে ছেলেটি বলেন, ‘ফেসবুকে ছবি দেখে আমাদের প্রেমের শুরু। পরে ঢাকায় একসঙ্গে থেকেছি। কিন্তু বাস্তবে দেখি ফেসবুকের ছবির সঙ্গে মিল নেই। তারপরও তাকে চেয়েছিলাম। কিন্তু সে একাধিক পুরুষের সঙ্গে যোগাযোগ করতো,কাজ করতে বললেও করতো না। তখন আর্থিক সংকটের কারণে বিয়ে করা সম্ভব হয়নি। তাঁর আগের সংসারে তিনটি সন্তান রয়েছে এই বিষয়টাও আমার কাছে গোপন রেখেছে। এখন আমি তাকে আর বিয়ে করতে চাই না।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট